সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে ছড়ানো হচ্ছে রাসেল ভাইপারের গুজব

দেশের বিভিন্ন স্থানে ধরা পড়ায় দেশব্যাপী আলোচনায় বিষধর সাপ চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাপের বিষক্রিয়া নিয়ে চলছে আলোচনা। কিন্তু সাপটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে শুরু হয়েছে গুজব।

দেশের বিভিন্ন স্থানে ধরা পড়ায় দেশব্যাপী আলোচনায় বিষধর সাপ চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাপের বিষক্রিয়া নিয়ে চলছে আলোচনা। কিন্তু সাপটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে শুরু হয়েছে গুজব।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকে স্থানীয় কয়েকটি ফেসবুক ভিত্তিক গ্রুপে শহরের পুনিয়াউটসহ কিছু এলাকায় রাসেল ভাইপার সাপ পাওয়ার পোস্ট দেওয়া হয়। এসব পোস্ট দ্রুত ব্যক্তিগত অ্যাকাউন্ট আইডি থেকে ছড়িয়ে পরে। ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে যাচাই করে জানা যায় এসব ছবি অন্য জেলার৷

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার কোথাও রাসেল ভাইপার উদ্ধার কিংবা এর কামড়ে কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এ খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি জানান, জেলার কোথাও রাসেল ভাইপার সাপে কেউ আক্রান্ত হওয়ার খবর মেলেনি। যদি কেউ এই সাপে আক্রান্ত হয় দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত কাউকে যেন কবিরাজের কাছে নিয়ে কালক্ষেপণ না করা হয়। কবিরাজ সাপে কাটা রোগীর শরীরে ক্ষত তৈরি করে। এতে করে ইনফেকশন হয়।

তিনি আরও জানান, এছাড়াও এই সাপের বিস্তার সম্পর্কে এখনো কোনো তথ্য মেলেনি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। ঢাকায়ও অনেক আছে, প্রয়োজনে আমরা আরও নিয়ে আসবো।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) রতন কুমার ঢালি জানান, আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। যা দিয়ে আগামী তিন মাস রোগীদের চিকিৎসা দেওয়া যাবে।

আবুল হাসনাত মো রাফি/এনআইবি/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)