সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বৃক্ষরোপণের চেয়ে রক্ষা করা বেশি কঠিন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, তালগাছ রোপণ করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। শুধু তালগাছ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অন্যান্য গাছও রোপণ করতে হবে। তবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তালগাছের রক্ষণাবেক্ষণ আরও কঠিন

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, তালগাছ রোপণ করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। শুধু তালগাছ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অন্যান্য গাছও রোপণ করতে হবে। তবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তালগাছের রক্ষণাবেক্ষণ আরও কঠিন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, রাজনীতি করার কারণে আমি দীর্ঘ সময় রাজশাহী কারাগারে ছিলাম। মেয়র থাকাকালে কারাগারে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। এসব গাছে এখন শত শত পাখি আশ্রয় নেয়। গাছগুলোর ছায়ার নিচে হাজতি ও কয়েদিরা বিশ্রাম করেন।

তিনি বলেন, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। প্রকৃতিকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমি সবাইকে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানাচ্ছি।

পরে ভূমিমন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি তালগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)