সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জাতীয় চিড়িয়াখানায় এলো বিদেশি ১৬ প্রাণী

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঁচ প্রজাতির ১৬টি নতুন প্রাণী আনা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি আফ্রিকান সিংহ, তিনটি পেলিক্যান, তিনটি ওয়াইল্ডবিস্ট, নেদারল্যান্ডের চারটি ক্যাঙ্গারু ও চারটি লামা। দেশে আনার পর এসব প্রাণীকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। এখন সেগুলো উন্মুক্ত করা হয়েছে।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঁচ প্রজাতির ১৬টি নতুন প্রাণী আনা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি আফ্রিকান সিংহ, তিনটি পেলিক্যান, তিনটি ওয়াইল্ডবিস্ট, নেদারল্যান্ডের চারটি ক্যাঙ্গারু ও চারটি লামা। দেশে আনার পর এসব প্রাণীকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। এখন সেগুলো উন্মুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সিংহগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই মাস পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিদেশি নতুন পাঁচজাতের প্রাণী আনার প্রক্রিয়া শুরু করা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চারটি ক্যাঙ্গারু সরবরাহের চুক্তি হয়েছিল। কিন্তু প্লেনে দুটি ক্যাঙ্গারু মারা গেছে। তাই প্রথমে দুটি ক্যাঙ্গারু সরবরাহ করার পর পরে আরও দুটি আনা হয়। একটি পেলিক্যানের ডানা ভেঙে গেছে। সেটিও সরবরাহ করা হয়নি। মোট চারটির মধ্যে সরবরাহ করা হয়েছে তিনটি।

আরও পড়ুন: 'সারাবিশ্ব থেকে মানুষ আমাদের চিড়িয়াখানা দেখতে আসবে'

প্রতিটি লামা ৩ লাখ ৭৮ হাজার টাকা, পেলিক্যান ২ লাখ ৪৪ হাজার টাকা, সিংহ ৮ লাখ ৭৫ হাজার টাকা, ক্যাঙ্গারু ৮ লাখ ৮০ হাজার টাকা আর ওয়াইল্ডবিস্ট ৬ লাখ টাকায় সরবরাহ করা হয়েছে।

নতুন প্রাণীদের প্রসঙ্গে চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম রোববার জাগো নিউজকে বলেন, দর্শনার্থীদের চাহিদার কথা ভেবেই চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী আনা হচ্ছে। সেক্ষেত্রে দেশের পরিবেশ, আবহাওয়ার সঙ্গে আরেক দেশের পার্থক্য থাকায় এসব প্রাণীদের খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা ও সময় প্রয়োজন হয়। যেহেতু এগুলো দর্শনার্থীদের বিনোদনের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে, তাদের কিছু প্রশিক্ষণও দিতে হয়।

আরও পড়ুন: সিঙ্গাপুর-মালয়েশিয়ার আদলে বদলে যাচ্ছে জাতীয় চিড়িয়াখানা

তিনি বলেন, বিদেশ থেকে আনা পাঁচ জাতের ১৫টি নতুন প্রাণী এখন সুস্থ রয়েছে। শুরুতে ওয়াইল্ডবিস্টগুলো খাবার খেতে চাচ্ছিল না। ধীরে ধীরে তারা খাবার খাওয়া শুরু করেছে। সব প্রাণী দেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিয়েছে। তারা নির্ধারিত খাঁচার মধ্যে ঘুরেফিরে খাবার খাচ্ছে, খেলছে। দর্শনার্থীরা তা দেখে আনন্দ পাচ্ছেন। জাতীয় চিড়িয়াখানার গুরুত্ব আরও বাড়াতে নতুন করো আরও কিছু প্রাণী আনার চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

'সম্প্রতি বাঘ দম্পতির যে তিনটি বাচ্চা হয়েছে তাদের দুটি মায়ের সঙ্গে রয়েছে। জন্মের পর একটি বাঘ অসুস্থ থাকায় তাকে আলাদাভাবে লালনপালন করা হচ্ছে।'

দেশের সবচেয়ে বড় এই চিড়িয়াখানায় বর্তমানে ১২৮ প্রজাতির ৩ হাজার ৬৫টি প্রাণী রয়েছে।

এমএইচএম/এমএইচআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)