সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ভাওয়াল জাতীয় উদ্যানে থেকে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বন অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের এক একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বন অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় এই অভিযান চালানো হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এই কার্যক্রমের নেতৃত্ব দেন।

এতে আরও জানানো হয়, গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের সমন্বিত দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে বাহাদুরপুর মৌজার ২৫৪, ২৬৭ এবং ৩০৩ নম্বর সিএস দাগের প্রায় এক একর বনভূমি পুনরুদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে ৪৮ জন জবরদখলকারীর অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় মোট ৬১টি স্থাপনা এই অভিযানে ভেঙে ফেলা হয়। বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরএমএম/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)