সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের ঔষধি বাড়িতে প্রাণীটি অবমুক্ত করা হয়।

এসময় রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টার তৌহিদুর রহমান লিটন, ফরেস্ট গার্ড আক্কাছ আলী ও ফিরোজ শাহ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরের দিকে মাটিরাঙ্গা রেঞ্জের বেলছড়ি পাঞ্জাবি টিলা থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর বলেন, পাঞ্জাবি টিলা এলাকার এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লজ্জাবতী বানরটি লোকালয়ে দেখতে পান। পরে তিনি স্থানীয় বন কর্মকর্তাকে খবর দিলে মাটিরাঙ্গা বন বিভাগের কর্মকর্তারা এসে বানরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের ঔষধি বাড়িতে এটি অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)