সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

৮০ বছর পর বিরল ঘটনার সাক্ষী শ্রীলঙ্কা

৮০ বছর পর বিরল ঘটনার সাক্ষী হলো শ্রীলঙ্কা। দেশটিতে যমজ শাবকের জন্ম দিয়েছে একটি হাতি। মঙ্গলবার দেশটির প্রধান হাতির আশ্রয়স্থল পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী সুরাঙ্গী নামের একটি হাতি যমজ শাবকের জন্ম দেয়, যা একটি বিরল ঘটনাই বলা যায়। অনেক প্রাণীই একাধিক সন্তানের জন্ম দিলেও হাতির ক্ষেত্রে এ ধরন

৮০ বছর পর বিরল ঘটনার সাক্ষী হলো শ্রীলঙ্কা। দেশটিতে যমজ শাবকের জন্ম দিয়েছে একটি হাতি। মঙ্গলবার দেশটির প্রধান হাতির আশ্রয়স্থল পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী সুরাঙ্গী নামের একটি হাতি যমজ শাবকের জন্ম দেয়, যা একটি বিরল ঘটনাই বলা যায়। অনেক প্রাণীই একাধিক সন্তানের জন্ম দিলেও হাতির ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। সদ্যজাত ওই শাবক দুটি পুরুষ বলে জানা গেছে।

শ্রীলঙ্কার হাতি বিশেষজ্ঞ জয়ন্ত জয়েওয়ার্দেনে জানিয়েছেন, দেশটিতে ১৯৪১ সালের পর অর্থাৎ ৮০ বছর পর প্রথমবারের মতো যমজ শাবকের জন্ম দিলো কোনো হাতি। এদিকে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দারনায়েকে জানিয়েছেন, মা হাতি এবং তার শাবকেরা ভালো আছে। তিনি বলেন, শাবকগুলো আকারে তুলনামূলক খুব ছোট হলেও তারা বেশ স্বাস্থ্যবান।

এই কর্মকর্তা জানিয়েছেন, এর আগে ২০০৯ সালে সুরাঙ্গি প্রথম সন্তানের জন্ম দেয় এবং সেটাও ছিল পুরুষ শাবক। সদ্য জন্ম নেওয়া শাবক দুটির বাবা পান্ডুর বয়স ১৭ বছর। হাতির ওই আশ্রয়স্থলে মোট ৮১টি হাতি রয়েছে। ১৯৭৫ সালে বন্য হাতির লালন পালনের জন্য ওই আশ্রয়স্থল প্রতিষ্ঠা করা হয়।

পর্যটকদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণীয় এলাকা। তবে করোনাভাইরাসের বিধি-নিষেধের কারণে দর্শনার্থীদের জন্য হাতির ওই আশ্রয়স্থলটি এখন বন্ধ রাখা হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় হাতিকে পবিত্র প্রাণী মনে করা হয়। হাতি রক্ষায় সরকার সম্প্রতি কঠোর আইন প্রণয়ন করেছে।

বৌদ্ধ ভিক্ষুসহ শ্রীলঙ্কার অনেক ধনাঢ্য লোকজনকেই সম্পদ প্রদর্শনের মাধ্যম হিসেবে হাতি লালন-পালন করেন। কিন্তু এগুলোর সঙ্গে খারাপ আচরণের প্রচুর অভিযোগও পাওয়া গেছে। হাতি সংক্রান্ত নতুন আইন কেউ লঙ্ঘন করলে তাদের কাছ থেকে হাতিটি সরকারের জিম্মায় নিয়ে যাওয়া হবে এবং অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে।

সরকারি হিসাব অনুযায়ী, শ্রীলঙ্কায় বিভিন্ন মানুষের পোষা প্রাণী হিসেবে থাকা হাতির সংখ্যা ২শ। এছাড়া সেখানে বন্য হাতি রয়েছে প্রায় সাড়ে সাত হাজার। বন্য প্রাণীদের নিয়ে কাজ করা লোকজন বলছেন, গত ১৫ বছরে ৪০টির বেশি হাতির শাবক চুরি হয়েছে।

টিটিএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)