সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মিরসরাইয়ে টানা বৃষ্টিতে আমন ও সবজির ক্ষতি

টানা তিনদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও সবজির। কাজ না পেয়ে কষ্টে দিন পার করছেন নিন্মআয়ের মানুষ। বেচাকেনা কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

টানা তিনদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও সবজির। কাজ না পেয়ে কষ্টে দিন পার করছেন নিন্মআয়ের মানুষ। বেচাকেনা কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিনের টানা বৃষ্টিতে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক এলাকায় বাড়ি-ঘরে উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় আমনের বীজতলা পানিতে ডুবে গেছে। নষ্ট হয়েছে সবজি ক্ষেত।

স্থানীয় কৃষকেরা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে চাষিরা জমিতে কাজ করতে যেতে পারছে না। ধার-ধেনা করে চলছে সংসার। জুলাই মাস থেকে বেচাকেনাও অনেক কমে গেছে। টানা বৃষ্টিতে চারদিকের চাষাবাদের অবস্থা আরও খারাপ।

ওয়াহেদপুর এলাকার কৃষক আলা উদ্দিন বলেন, 'আমি ৬ শতক জমিতে আমনের বীজতলা তৈরি করেছিলাম। পাহাড়ি ঢলে সব তলিয়ে গেছে। আবার নতুন করে বীজতলা তৈরি করতে গেলে রোপণের সময় পার হয়ে যাবে। কী করবো বুঝতে পারছি না।'

গ্রীষ্মকালীন তরমুজ চাষি ইকবাল হোসেন বলেন, 'টানা বৃষ্টিতে তরমুজের অনেক ক্ষতি হচ্ছে। এখন ফলন বিক্রির উপযুক্ত সময়। কিন্তু বৃষ্টিতে তুলতে সমস্যা হচ্ছে। দামও কমে যাচ্ছে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে টানা বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে। প্রায় ১৫ হেক্টর জমির আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে ১০ হেক্টর জমির সবজি। বৃষ্টি না কমলে ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে।

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)