সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সুনামগঞ্জে সুরমার পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি। শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক।

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি। শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও উজানের ঢলে গত ৩ দিন সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই ও রক্তিনদীর পানি বাড়তে থাকে। তবে শুক্রবার সকাল ৯টা থেকে দিনভর সুনামগঞ্জে বৃষ্টিপাত কম ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় শনিবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় জেলার সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও এই জেলায় বন্যার শঙ্কা কাটেনি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ এমদাদুল হক বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন দ্রুত গতিতে নদীর পানি বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলের সুরমা নদীর পানি ২ সেন্টিমিটার কমেছে। তবে পানি কমলেও এখনো এই জেলায় বন্যার শঙ্কা রয়েছে।

এদিকে সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় এরইমধ্যে পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ।

শনিবার (১১ জুলাই) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন স্থানীয় সরকার শাখার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো. মতিউর রহমান খান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, সুনামগঞ্জে বন্যার শঙ্কা রয়েছে। ফলে পৌরসভার সবার ছুটি বাতিলের পাশাপাশি একটি কন্ট্রোল রুম চালু হয়েছে। যেখানে ০১৭১৬৩৮৮৩৮২ নম্বরে কল দিলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।

লিপসন আহমেদ/এফএ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)