সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সিন্ডিকেটের কবলে সার-বীজ, লাগামহীন মূল্যে দিশাহারা সবজি চাষিরা

বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার পর এবার সার ও বীজের কৃত্রিম সংকটে পড়েছে কুড়িগ্রামের আগাম সবজি চাষিরা। তাদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, আর এতে করে লাভের বদলে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন তারা। তবে প্রশাসন বলছে, বাজারে কোনো সংকট নেই এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার পর এবার সার ও বীজের কৃত্রিম সংকটে পড়েছে কুড়িগ্রামের আগাম সবজি চাষিরা। তাদের অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, আর এতে করে লাভের বদলে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন তারা। তবে প্রশাসন বলছে, বাজারে কোনো সংকট নেই এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকরা বলছেন, জমির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও অধিক মূল্য চাওয়া হচ্ছে। ফলে আগাম ফুলকপি চাষ করে ভালো লাভের আশা করলেও, সার ও বীজের লাগামহীন দাম তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

উপজেলা কৃষি অ‌ফিস সূত্র বলছে, এবার এই উপজেলায় ২৯ হেক্টর জমিতে আগাম সবজি চাষ করা হচ্ছে।

চাষি মকবুল হোসেন জানান, গত বছর ৭০০-৭৫০ টাকার ফুলকপির বীজ এবার ১৬০০ থেকে ১৮০০ টাকায় কিনতে হচ্ছে। গত বছর ১৩০০ টাকার সার এবার ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি সরকারের কাছে সার, বীজ ও কীটনাশকের দামের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

একই গ্রামের আকতার হোসেন বলেন, আমাদের এখানকার অনেক চাষি এনজিও থেকে ঋণ করে অথবা গরু-ছাগল বিক্রি করে অনেক আশা নিয়ে আগাম সবজি চাষ করেন। কিন্তু সঠিক সময়ে সার না পাওয়ায় দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। সেই সঙ্গে দ্বিগুণ মূল্যে বীজ ও সার কিনে খরচ ওঠাতে পারবেন কি না সেই আশঙ্কায় দিন কাটে।

কৃষক আবদার হোসেন জানান, শুধু বীজ ও সার নয়, বিরূপ প্রকৃতির সাথেও লড়াই করে আগাম সবজি চাষ করতে হয় আমাদের। বৃষ্টি বা কড়া রোদ হলে বীজের ক্ষতি হয়। এই ক্ষতি কাটাতে আবার অধিক মূল্যে কীটনাশক ব্যবহার করতে হয়। চাষবাস করতে এখন কৃষকদের পদে পদে হয়রানি ও অধিক অর্থ ব্যয় করতে গিয়ে হিমশিম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।

রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন নাহার সাথী জানান, মৌসুমের শুরুতে বাজারে আগাম ফুলকপি সরবরাহ করে অধিক লাভের আশায় ফুলকপি চাষ করছেন কৃষকরা। উপজেলায় এবার ২৯ হেক্টর আগাম সবজি চাষ করা হচ্ছে। বাজারে প্রচুর সারের সরবরাহ আছে। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি। বেশি মূল্য নেওয়ার অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর বন্যা ও বৃষ্টিপাত কম হওয়ার কারণে চরাঞ্চলে রোপা আমনের আবাদ বৃদ্ধি পেয়েছে। ফলে সা‌রের কিছুটা চা‌হিদা বৃদ্ধি পেয়েছে। যাতে কেউ কৃ‌ত্রিম সংকট তৈ‌রি করতে না পারে সে বিষ‌য়ে আমা‌দের টিম সার্বক্ষ‌ণিক ম‌নিট‌রিং করছে।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)