সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পরিবেশ উন্নয়ন তহবিল চালু করলো টেল প্লাস্টিকস

পরিবেশের উন্নয়নের জন্য 'পরিবেশ উন্নয়ন তহববিল' চালু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড 'টেল প্লাস্টিকস'। টেল প্লাস্টিকসের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে সর্বনিম্ন দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে পরিবেশের উন্নয়নে।

পরিবেশের উন্নয়নের জন্য 'পরিবেশ উন্নয়ন তহববিল' চালু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড 'টেল প্লাস্টিকস'। টেল প্লাস্টিকসের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে সর্বনিম্ন দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে পরিবেশের উন্নয়নে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ তহবিলের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বর্তমান সরকার পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে, তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে। আর সাধারণ মানুষ শুধু ভোগ করে। এজন্য পরিবেশের ভারসাম্য ঠিক থাকে না। যদি সাধারণ মানুষ সচেতন হতো, তবে পরিবেশটা ঠিক থাকতো। আজকে এই অবস্থা আর দেখেতে হতো না।

টেল প্লাস্টিকসের 'পরিবেশ উন্নয়ন তহবিল' প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যে কাজ করছেন, এটা খুবই ভালো উদ্যোগ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনাদের এ কাজটা আমাদের জন্যও সহযোগিতা হচ্ছে। আমি মনে করি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের পাশে থাকা দরকার। পরিবেশ মন্ত্রণালয়ের পাশে দাঁড়ানোর মতো কোনো প্রতিষ্ঠান আপনাদের চেয়ে বেশি এগিয়ে নেই।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, গৃহাস্থলী পণ্যের শীর্ষস্থানীয় উৎপাদনকারী হিসেবে আরএফএল গ্রুপের দায়িত্ব রয়েছে পরিবেশ নিয়ে কাজ করার। আমরা বিশ্বাস করি, শুধু পণ্য বিক্রয় করলেই ব্যবসা করা যায় না। আমরা চেষ্টা করি মানুষ কীভাবে ভালো থাকবে। সে দায়িত্ববোধ থেকে গ্রুপটি ২০১২ সাল থেকে প্লাস্টিক পণ্য রিসাইক্লিং কর্মকাণ্ডে যুক্ত। প্রতি বছর প্রায় ৩০ হাজার টন 'ব্যবহৃত প্লাস্টিক' সংগ্রহ করে প্রায় ২৭,০০০ মেট্রিক টন কাঁচামাল উৎপন্ন হয়। আমাদের দেশে ১৮ কোটি মানুষ। আমরা যদি সকলেই সচেতন হই, তবে তার প্রভাব গোটা বিশ্বে পড়বে। আমরা যেসব দরজা, টেবিল, চেয়ার তৈরি করি, যদি এসব তৈরি না করতাম, তাহলে দেশে অনেক কাঠের চাহিদা বাড়তো যার কারণে গাছ কাটতে হতো। এজন্য আমরা বলতেই পারি, আমাদের প্রতিষ্ঠান গাছ, পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল সবসময় পরিবেশসহ বিভিন্ন খাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। এ কর্মকাণ্ডকে আরও সুসংগঠিতভাবে সম্পাদন করার জন্য আমরা 'টেল প্লাস্টিকস পরিবেশ উন্নয়ন তহবিল' গঠন করেছি। আশা করি, এ তহবিলের মাধ্যমে আমরা পরিবেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবো।

টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, টেল প্লাস্টিকস-এর বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য থেকে কমপক্ষে দুই টাকা করে জমা দেওয়া হবে এ তহবিলে। পরবর্তীতে এ তহবিলের অর্থ খরচ করা হবে বৃক্ষ রোপণ, দূষণ প্রবণ এলাকায় পরিবেশ দূষণরোধ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায়। তাছাড়া পরিবেশ নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে, তাদের এ তহবিলের মাধ্যমে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে টেল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএস/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)