সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বিড়াল ভেবে মেছোবাঘের ৩ ছানা ঘরে আনলেন শিক্ষক

শিক্ষক দিবা রানী কর বিড়াল ছানা মনে করে ঘরে আনেন মেছোবাঘের ৩টি ছানা। খাবার খাওয়ানোর চেষ্টা করে বিপাকে পড়েন তিনি। আকার, আকৃতি ও স্বভাব দেখে মনে প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই বিড়াল ছানা?

শিক্ষক দিবা রানী কর বিড়াল ছানা মনে করে ঘরে আনেন মেছোবাঘের ৩টি ছানা। খাবার খাওয়ানোর চেষ্টা করে বিপাকে পড়েন তিনি। আকার, আকৃতি ও স্বভাব দেখে মনে প্রশ্ন জাগে এগুলো কি সত্যিই বিড়াল ছানা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়ার পর জানতে পারেন এরা আসলে মেছোবাঘের ছানা। এরপর বন বিভাগের পরামর্শে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৩ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইছলা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর জাগো নিউজকে বলেন, পশু পাখির প্রতি আমার একটা টান রয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে এগিয়ে যাই। এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসি। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হই। এরপর কোনো উপায় না পেয়ে কী করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিই।

ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছোবাঘের বলে নিশ্চিত করেন। বন্যপ্রাণী বিভাগের পরামর্শে দিবা রানী কর বাচ্চাগুলো শুক্রবার রাতে ওই স্থানে ছেড়ে দেন। শনিবার (১৩ নভেম্বর) সকালে দেখতে পান মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে গেছে।

আব্দুল আজিজ/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)