সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে গাছের চারার চাহিদা চেয়েছে মাউশি

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে বৃক্ষের চাহিদার পরিমাণসহ অন্যান্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। নির্ধারিত ছকে পাঁচদিনের মধ্যে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ে এ তথ্য পাঠাতে হবে

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে বৃক্ষের চাহিদার পরিমাণসহ অন্যান্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। নির্ধারিত ছকে পাঁচদিনের মধ্যে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ে এ তথ্য পাঠাতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ২০২৫ উদযাপনের স্মারক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের লক্ষ্যে নির্দিষ্ট ছক মোতাবেক তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর হার্ড কপি ও সফট কপি পাঠাতে হবে।

চিঠি দেওয়ার দিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো। সফট কপি [email protected] ইমেলে পাঠাতে হবে।

ছকে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তার সঙ্গে ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের মোট জমির পরিমাণ, বৃক্ষরোপণ যোগ্য জায়গার পরিমাণ (বর্গফুট), বৃক্ষের চাহিদার পরিমাণ দিতে হবে।

এএএইচ/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)