সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দাবদাহে সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

চাঁদপুরে গত কয়েকদিনের টানা দাবদাহে মৌসুমী সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সবজির আবাদ টিকিয়ে রাখতে এরইমধ্যে ওষুধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে সবজি ভালো রাখতে কৃষকদের সার্বিক পরামর্শের আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।

চাঁদপুরে গত কয়েকদিনের টানা দাবদাহে মৌসুমী সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সবজির আবাদ টিকিয়ে রাখতে এরইমধ্যে ওষুধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে সবজি ভালো রাখতে কৃষকদের সার্বিক পরামর্শের আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকাসহ বিভিন্ন স্থানের কৃষি মাঠগুলো ঘুরে দেখা গেছে, গরমের কারণে সবজি ক্ষেতগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। কোনোটির পাতা জ্বলে গেছে, আবার কোনোটিতে পোকা ধরেছে।

কৃষকরা বলছেন, মাঠে এ বছর বোরো ধানের পাশাপাশি পাট, ভুট্টা, চিচিঙ্গা, করলা, কচু, ঢেঁড়স, ডাটা, পুঁইশাক আবাদ করেছেন তারা। পানির অভাবে অনেক কচুর জমি শুকিয়ে গেছে। যার ফলে কচু গাছগুলোর পাতা শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। অধিক তাপে ভুট্টা গাছগুলোও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে।

ঘোষেরহাট এলাকার কৃষক লতিফ মাল জানান, প্রায় বিশ শতাংশ জমিতে করলা আবাদ করেছেন তিনি। টানা কয়েকদিনের গরমে করলা পেকে নিচে পড়ছে এবং গাছের পাতাগুলো মরে যাচ্ছে।

পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের কৃষক জসীম উদ্দীন বলেন, উন্নত বীজ ব্যবহার করে একাধিক জমিতে চিচিঙ্গা ও করলা আবাদ করেছেন। এখন পর্যন্ত সবজির জমিগুলো মোটামুটি ভালো আছে। তবে আরও গরম পড়লে ক্ষতির সম্মুখীন হবেন।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, চাঁদপুর জেলায় বোরো ধান আবাদে কোনো ধরনের সমস্যা নেই। ফলন ভালো হয়েছে। তবে টানা কয়েকদিনের তাপদাহে সবজির ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টি না থাকায় এবং জমিতে পানি না দেওয়ার কারণে সবজির ক্ষতি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তাদের সবজির ফলন ভালো রাখার জন্য মাঠে থাকতে নির্দেশনা প্রদান করেছেন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)