সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাসপাতালে ছিল না ইনজেকশন, মারা গেলো সাপে কাটা রোগী

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ইনজেকশন না থাকায় সাপে কাটা এক রোগীকে অ্যান্টভেনম দেওয়া যায়নি। পরে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ইনজেকশন না থাকায় সাপে কাটা এক রোগীকে অ্যান্টভেনম দেওয়া যায়নি। পরে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

সাপের কামড়ে মারা যাওয়া কিশোরের নাম ইরফান হোসেন (১৩)। সে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের মুন্সি বাড়ির শাহ আলমের ছেলে। সে ফেনী রশিদিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

বুধবার (১৮ জুন) স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ইরফান বাড়ির পাশের জামাল মিয়ার মাছের খামারে নামলে বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ জুন) রাতে সে মারা যায়।

ইরফানের পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা পেলে ইরফানকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু সাপে কাটা রোগীর প্রয়োজনীয় ইনজেকশন না থাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ইনজেকশন না থাকা ও সময়ক্ষেপণে ইরফানের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন বলেন, ইরফানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অ্যান্টিভেনম দেওয়ার জন্য তৈরি করা হয়। কিন্তু অ্যান্টিভেনম দেওয়ার আগে দুটি ইনজেকশন দিতে হয়। কিন্তু ইনজেকশন দুটি না থাকায় তাকে অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)