সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

যেসব ভুলে বীজ থেকে চারা বের হয় না

চলছে বর্ষাকাল। বর্ষা এলেই গাছ লাগানোর উৎসব শুরু হয়। তবে অনেকেই পছন্দ করেন বীজ থেকে নিজের হাতে চারা তৈরি করতে। তাই সবার আগে বীজের গুণগত মান ঠিক রাখতে হবে। ফলে ভালো মানের বীজ কিনতে হবে। খুব পুরোনো বীজ থেকে গাছ বের হতে চায় না।

চলছে বর্ষাকাল। বর্ষা এলেই গাছ লাগানোর উৎসব শুরু হয়। তবে অনেকেই পছন্দ করেন বীজ থেকে নিজের হাতে চারা তৈরি করতে। তাই সবার আগে বীজের গুণগত মান ঠিক রাখতে হবে। ফলে ভালো মানের বীজ কিনতে হবে। খুব পুরোনো বীজ থেকে গাছ বের হতে চায় না।

বীজ লাগানোর আগে পানিতে ভিজিয়ে রাখুন। ডুবে যাওয়া বীজগুলো থেকে গাছ বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বীজ বপনের জন্য পটিং মিক্সার ভালো হতে হবে। ৬০ শতাংশ কোকোপিট, ২০ শতাংশ বালি, ২০ শতাংশ কমপোস্ট মিশিয়ে বীজ লাগাতে পারেন। এ মাটি ঝুরঝুরে হওয়ায় বীজ ভালো থাকে।

পটিং মিক্সারের খুব ভেতরে বীজ ফেলা যাবে না। যে পাত্রে বীজ ফেলবেন, তা ৭০ শতাংশ ভরে নিন। এরপর ওপর দিয়ে ফের পটিং মিক্সার দিন ২০ শতাংশ। একটি হিসেব লক্ষ্য করতে পারেন। বীজ যতটা চওড়া; ততটা মাটি দেবেন বীজের ওপরে।

বীজ লাগানোর পর স্প্রে বোতল দিয়ে পানি দেবেন সকাল-বিকেল। খেয়াল রাখবেন, মাটি যেন কখনো শুকিয়ে না যায়। আবার সব সময় ভেজা ভেজা থাকলেও হবে না। এমনকি সরাসরি যেন সূর্যের আলো না পড়ে। এমন জায়গায় রাখবেন, যেখানে আলো-বাতাস চলাচল করে।

বীজ থেকে বের হওয়া চারার বয়স ১৫-২০ দিন হলে খুব হালকা করে গুলে সার দিতে পারেন। অন্তত ১০-১২টি পাতা বের হলেই তা বড় টবে বা মাটিতে প্রতিস্থাপন করতে পারেন।

এরপর সাধারণত ১ লিটার পানিতে ১ চা চামচ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাসিয়াম (এনপিকে) ব্যবহার করা যায়। চারা গাছে খাবার দিতে ২ লিটার পানিতে ১ চা চামচ এনপিকে গুলুন। গাছের মাটিতে ও গায়ে স্প্রে করুন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)