সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

সোমবার থেকে শুরু হচ্ছে সবজি মেলা

রাজধানীতে ষষ্ঠবারের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার এ মেলা শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত।

রাজধানীতে ষষ্ঠবারের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার এ মেলা শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিন দিনের এ মেলার বিষয়ে তথ্য তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

কৃষি সচিব বলেন, 'এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে 'নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস'। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। কেআইবি মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সবজি মেলা।'

তিনি জানান, এ বছর জাতীয় সবজি মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। সচিব বলেন, 'গত বছর করোনা মহামারির কারণে সবজি মেলার আয়োজন করা যায়নি। আগের বছর (২০২০ সাল) জানুয়ারি মাসে পঞ্চমবারের মতো মেলার আয়োজন হয়েছিল। সে সময় অংশ নেয় ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিন দিনের মেলায় বিক্রি হয় ৩০ লাখ টাকার সবজি।'

'বিগত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাতগুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এই তালিকায় চীন প্রথম এবং ভারত দ্বিতীয়। কৃষিখাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।'

আইএইচআর/বিএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)