সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাদা রঙের বিরল প্রজাতির এই জিরাফটি পৃথিবীতে এখন একা

সাদা রঙের এই বিরল প্রজাতির জিরাফ কয়েকদিন আগেও সংখ্যায় তিনটি ছিল। এদের মধ্যে দুটিকে শিকারিরা মেরে ফেলেছে। মা জিরাফ ও তার শাবককে কেনিয়ার পূর্বাঞ্চলীয় শহর গারিসায় মৃত অবস্থায় পা

সাদা রঙের এই বিরল প্রজাতির জিরাফ কয়েকদিন আগেও সংখ্যায় তিনটি ছিল। এদের মধ্যে দুটিকে শিকারিরা মেরে ফেলেছে। মা জিরাফ ও তার শাবককে কেনিয়ার পূর্বাঞ্চলীয় শহর গারিসায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিরল প্রজাতির এই সাদা জিরাফ শুধু কেনিয়াতেই আছে। এতদিন তারা সংখ্যায় তিনটি ছিল। শিকারিরা তার সঙ্গীকে আর বাচ্চাকে মেরে ফেলায় এখন পৃথিবীতে একা পুরুষ জিরাফটি।

বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা কেনিয়ার ইশাকবিনি হিরোলা কমিউনিটি কনজারভেন্সি নামের একটি সংগঠন বৃহস্পতিবার জানায়, সশস্ত্র শিকারিদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাদা প্রজাতির দুটি জিরাফ। জিরাফ দুটির কঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সংগঠনটির ম্যানেজার মোহাম্মদ আহমেদনূর বলেছেন, ইজারা (গারিসার একটি অঞ্চল) ও সমগ্র কেনিয়াবাসীর জন্য এটা একটি দুঃখজনক ঘটনা। আমরাই একমাত্র জাতি যারা বিরল প্রজাতির এই জিরাফের দেখভালের দায়িত্বে রয়েছি।

তিনি বলেন, বিরল ও একক প্রজাতির এই জিরাফের হত্যাকাণ্ড প্রজাতিকে টিকিয়ে রাখার চেষ্টার পদক্ষেপের ক্ষেত্রে একটি মারাত্মক আঘাত। একই সঙ্গে, এটি কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলের পর্যটন ও গবেষণা শিল্পের জন্য চরম আঘাত।

বিশেষজ্ঞদের মতে, মানুষের যেমন শ্বেত রোগের কারণে শরীরের রঙ সাদা হয়ে যায়, এই জিরাফের গায়ের রঙ কিন্তু সেভাবে সাদা হয়নি।

লিউসিজম প্রক্রিয়ায় এই সাদা রঙ পেয়েছে বিরল প্রজাতির এই জিরাফ। লিউসিজম প্রক্রিয়ার কাজ হলো টিস্যুর অভ্যন্তরে উজ্জ্বল রঙ তৈরি করা, যেমন-সাদা, ফ্যাকাশে ইত্যাদি।

বিরল প্রজাতির দুটি জিরাফকে হারিয়ে শোকে বিহ্বল হিরোলা কমিউনিটি কনজারভেন্সির কর্মীরা। কারণ তারাই দেখভাল করছিলেন জিরাফ তিনটিকে। তারা বলেন, ‘তারা খুবই শান্ত প্রকৃতির ছিল এবং খুব কাছাকাছি গেলেও বিরক্ত হতো না। আমাদের কয়েক গজের মধ্যেই পায়চারী করতে মা জিরাফ আর এ সময় ঝোপঝাড়ে লুকিয়ে পড়ত জিরাফ শাবক।’

এর আগে ২০১৬ সালে তানজানিয়ার একটি জাতীয় পার্কে সাদা রংয়ের জিরাফের দেখা পাওয়া যায় বলে কথিত রয়েছে। তবে ওই প্রাণীটির ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দ্য জিরাফ কনজারভেশন ফাউন্ডেশনের তথ্যমতে, ১৯৮০ সালের পর থেকে আফ্রিকায় জিরাফের সংখ্যা ৩০ শতাংশ হ্রাস পেয়েছে এবং কিছু কিছু অঞ্চলে ৯৫ শতাংশ কমে গেছে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)