সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

দিনাজপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই পাতা খেলা দেখে খুশি দর্শকরা।

দিনাজপুর সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই পাতা খেলা দেখে খুশি দর্শকরা।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের কিষাণ বাজার চকদেওতৈড় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই খেলা।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ৫ জন তান্ত্রিক এই পাতা খেলায় অংশ নেন। প্রায় ১০ হাজার লোকের উপস্থিতিতে চারটি সাপ পাতা হিসেবে মাঠে ছেড়ে দেওয়া হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠজুড়ে উৎসুক জনতার ভিড় ছিল চোখের পড়ার মতো।

খেলায় নিজ নিজ দক্ষতা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন তান্ত্রিকরা। খেলায় প্রথম হয়ে মোবাইল ফোন জিতে নেন সদর উপজেলার পার দিঘন গ্রামের দুলাল তান্ত্রিক। দ্বিতীয় স্থান অধিকারী তান্ত্রিককে দেওয়া হয় একটি হাঁস ।

খেলায় প্রথম স্থান অধিকারী দুলাল তান্ত্রিক বলেন, এই খেলা আসলে মনসা পূজার পরপরই হয়ে থাকে। এই খেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। কয়েকজন মিলে সাপ পাতা টেনে নেওয়া হয় মন্ত্র বলে। এখানে বিজয়ী হলে পুরস্কৃত করা হয়।

আয়োজক কমিটির প্রধান আবু সাঈদ বলেন, আমরা তিন দিনব্যাপী বিভিন্ন খেলার আয়োজন করেছি। আজ শেষ দিনে সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হল। এখানে বিজয়ী হওয়াটাই বড় কথা। এখানে তান্ত্রিকের মন্ত্রের শক্তি পরীক্ষা করা হয়। এতে মানুষ আনন্দ পায়। সাপ দিয়ে পাতা খেলা দেখতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।

(এএমএইচএম)এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)