সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রাইভেটকার থেকে বিপন্ন প্রজাতির ৩ হনুমান উদ্ধার, গ্রেফতার ২

ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারো বিপন্ন প্রজাতির তিনটি মুখ পোড়া হনুমানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারো বিপন্ন প্রজাতির তিনটি মুখ পোড়া হনুমানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে হনুমানগুলো উদ্ধার করা হয়।

সুজন সোনাগাজীর বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিন এর ছেলে ও শাকিল নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সেখানে তিনটি মুখপোড়া কালো হনুমান উদ্ধার করা হয়। এ সময় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান বিক্রি ও পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মো. সুজন উদ্দিন (২৪) ও মো. শাকিল নামে দুজনকে আটক করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হনুমান গুলোকে হস্তান্তর করেন।

সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জাগো নিউজকে বলেন, হনুমানগুলোকে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলা হাজরা সাফারি পার্কে পাঠানো হবে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অধীনে একটি মামলা হয়েছে।

গেলো ৭ অক্টোবর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে জিএস ট্রাভেলের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় লাইসেন্স বা পারমিট ছাড়া বিপন্ন প্রজাতির হনুমান ও কচ্ছপ পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আহাদুজ্জামান রাজু (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)