সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তিন সবজি নিয়ে বিপাকে বরিশালের ব্যবসায়ীরা

বরিশালের পাইকারি বাজারে তিন সবজি নিয়ে বিপাকে পড়েছেন বরিশাল বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ীরা।

বরিশালের পাইকারি বাজারে তিন সবজি নিয়ে বিপাকে পড়েছেন বরিশাল বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ীরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের পাইকারি বাজারখ্যাত বহুমুখী সিটি মার্কেটের বিভিন্ন আড়ত ঘুরে বিষয়টি জানা যায়।

বাজার ঘুরে জানা গেছে, অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও কমেছে ফুলকপি, বাঁধাকপি ও শালগমের দাম। গত ৮-১০ দিন আগেও পাইকারি বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শালগম ১০-১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। শনিবার পাইকারি বাজারে ফুলকপি চার, বাঁধাকপি দুই ও শালগম চার টাকা কেজি দরে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মৌসুমের শেষ দিক হওয়ায় ক্রেতারা এ তিন সবজিতে আগ্রহ দেখাচ্ছে না।

ব্যবসায়ীরা জানান, অন্যান্য সবজি বিক্রি হলেও ফুলকপি, বাঁধাকপি ও শালগম এ তিন সবজি বস্তা ভর্তি করে আড়তে রাখা হয়েছে। মৌসুম শেষ হওয়ায় এসব সবজির চাহিদা কম।

বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিন শুভ জাগো নিউজকে জানান, গত কয়েকদিন ধরেই ফুলকপি, বাঁধাকপি ও শালগম কিনছে না কেউ। এসব সবজি নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই তিন সবজি বিক্রি করতে পারছি না। ফলে কয়েকদিন ধরেই লোকসান হচ্ছে।

সিটি মার্কেটের আরেক ব্যবসায়ী বাবুল বাণিজ্যালয়ের মালিক বাবুল হোসেন হাওলাদার বলেন, গত এক সপ্তাহ ধরে ফুলকপি, বাঁধাকপি ও শালগম বিক্রি নেই। অবস্থা এমন দাঁড়িয়েছে যে গাড়ি ভাড়াও উঠছে না।

তবে এ তিন সবজি বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। নগরীর বাংলাবাজার গিয়ে দেখা যায় দুই তিন কেজি ওজনের একেকটি ফুলকপি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই তিন কেজি ওজনের বাঁধাকপি ১২-১৫ ও শালগম ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে।

নগরীর বাংলাবাজার এলাকার খুচরা সবজি বিক্রেতা তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পাইকারি বাজারে সবজি কেনার পর পরিবহন ব্যয় ও শ্রমিক দিয়ে আনতে হয়। এরপর বাজারে সবজি নিয়ে বসলে এবং লাইটের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় সবজি নষ্ট হলে আমাদের লোকসান গুনতে হয়। তাই খুচরা বাজারের সঙ্গে পাইকারির তুলনা করে লাভ নেই।

তিনি আরও বলেন, শীতকালীন সবজির মৌসুম এখন প্রায় শেষ। তাই ফুলকপি, বাঁধাকপি ও শালগমের প্রতি চাহিদা কমেছে। তাই এ তিন সবজি নাম মাত্র রাখা হয়। তবে যা রাখা তাও অধিকাংশই থেকে যায়।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)