সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ট্রাকবোঝাই বরফ এনে ইলিশ ধরার প্রস্তুতি, অভিযানে জব্দ

লক্ষ্মীপুরে রামগতিতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে বরফবোঝাই ট্রাক, ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুরে রামগতিতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে বরফবোঝাই ট্রাক, ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামানসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর রমিজ ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জেলেরা কক্সবাজার থেকে ট্রাকযোগে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার জাল, ২টি মাছ ধরার বড় ট্রলার, বরফবাহী ২টি ট্রাক এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

আরও পড়ুন- কুষ্টিয়া শহরের সব সড়ক যেন মিলেছে লালনের আখড়ায়ছাত্ররা বিদেশমুখী ছাত্রীরা বিবাহিত, পাস করেনি কলেজের কেউএকসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

তিনি আরও জানান, অভিযানের সময় মাঝি ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে জব্দকৃত নৌযান, মোটরযান এবং জাল ও অন্যান্য সামগ্রী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

প্রসঙ্গত, মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে গেলে জেল, জরিমানা ও উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

কাজল কায়েস/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)