সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পিরোজপুরে ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে ২০ জেলে আটক

ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ জন জেলেকে আটক করা হয়।

ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ জন জেলেকে আটক করা হয়।

অভিযানে কয়েক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং একাধিক মাছ ধরার ট্রলার ও নৌকা জব্দ করা হয়। পরে রাত ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২০ জেলের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক ও নৌ পুলিশের ওসি সুব্রত কুমার। এছাড়া স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কিছু অসাধু জেলে আইন অমান্য করে নদীতে মাছ ধরছিলেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নেছারাবাদ নৌ পুলিশের ওসি সুব্রত কুমার বলেন, ইলিশ সংরক্ষণে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। সাধারণ জেলেদের সচেতন করা এবং আইন মানতে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলবে, তবে যারা নিয়ম মেনে চলছেন তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রশাসনের এই কঠোর অবস্থান ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. তরিকুল ইসলাম/বিএ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)