সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দুজন দুজনার প্রিয় বন্ধু

কুকুর দেখলেই বানরকে যেখানে দৌড়ে পালাতে দেখা যায় হরহামেশা, সেখানে ব্যতিক্রম এক ঘটনার দেখা মিলেছে খাগড়াছড়ির পানছড়িতে। বৈরিতাকে ছাপিয়ে গড়ে উঠেছে সখ্য। পানছড়ির সবুজ পাহাড়ে আলোচিত বন্ধু জুটি এই বানর-কুকুর।

কুকুর দেখলেই বানরকে যেখানে দৌড়ে পালাতে দেখা যায় হরহামেশা, সেখানে ব্যতিক্রম এক ঘটনার দেখা মিলেছে খাগড়াছড়ির পানছড়িতে। বৈরিতাকে ছাপিয়ে গড়ে উঠেছে সখ্য। পানছড়ির সবুজ পাহাড়ে আলোচিত বন্ধু জুটি এই বানর-কুকুর।

পানছড়ি-মাটিরাঙ্গা সড়কের ঝর্ণাটিলায় বানর-কুকুরের বিরল এ বন্ধুত্ব দেখতে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থীরা। তাদের বন্ধুত্বের বাঁধন দেখে অভিভূত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির পানছড়ি-মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ঝর্ণাটিলা এলাকায় জনৈক রেজাউল করিম ও আবদুল খালেকের বাগানের দেখভাল করেন মো. হারুন অর রশিদ। তার গৃহপালিত একটি কালো কুকুর সে বাগানের পাহারাদার।

৬-৭ মাস আগে বানরের একটি বাচ্চা বাগানে পড়ে থাকতে দেখে তুলে এনে বাড়ির সবাই মিলে তাকে সুস্থ করেন। এরপর থেকেই বানরটি হারুন অর রশিদ পরিবারের এক সদস্য হয়ে গেছে।

সময়ের সঙ্গে কালো কুকুরটির সাথে সংখ্য গড়ে ওঠে বানরটির। আলোচিত বন্ধু জুটির সাথে রয়েছে গৃহপালিত ২০-২৫টি মুরগিও।

বাড়ির সদস্য জুয়েল ও সোহেল জানান, বানর, কুকুর ও গৃহপালিত মোরগগুলো সারাদিন একসঙ্গে পুরো বাড়ি চষে বেড়ায়। বিস্কুট, ভাতসহ নানান খাবার খায় ভাগাভাগি করে।

হারুণ অর রশিদ বলেন, কুকুর-বানরের এমন বন্ধুত্ব কখনো দেখিনি। বানরটি কুড়িয়ে আনার ৬-৭ মাসের মধ্যে কুকুরের সাথে যে সখ্য গড়ে উঠেছে, তা মানুষের বন্ধুত্বকেও হার মানিয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)