সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বগুড়ায় তিন কোটি টাকার সাপের বিষসহ দুজন গ্রেফতার

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাকারবারি চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাকারবারি চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি একটি টিম শহরের ঠনঠনিয়া ও মন্ডল পাড়ায় এ অভিযান চালায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) ডিবির এসআই জিয়াউর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- ওই এলাকার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ও গোহাইল সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে রমজান আলী (৫৫)।

জানা যায়, এস এম এ ফেরদৌস অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মূল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রেখে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক আসামিদের কাছে থেকে ১টি বড় কাগজের কার্টনের মধ্যে ৫টি কাচের জারে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি, মেইড ইন ফ্রান্স লেখা রয়েছে। এসব বিষের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাহারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ এসব বিষ চোরাচালানির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রয় করেন। আটক ফেরদৌসের বিরুদ্ধে আদালতে ১টি সিআর মামলা বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বগুড়া/এমএন/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)