সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আবারও বনে ডানা মেললো দুই পাহাড়ি ময়না

রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের বনে অবমুক্ত করা হলো দুটি পাহাড়ি ময়না পাখি। মঙ্গলবার (১১ জুলাই) সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে এই ময়না পাখি দুটি বনে অবমুক্ত করা হয়।

রাঙ্গামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের বনে অবমুক্ত করা হলো দুটি পাহাড়ি ময়না পাখি। মঙ্গলবার (১১ জুলাই) সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে এই ময়না পাখি দুটি বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, পাহাড়ি মায়না পাখি দুটি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বনবিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাপথে পাচার হওয়া দুটি পাহাড়ি ময়না পাখি রাজস্থলী থেকে উদ্ধার করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখিগুলো একপাশে লুকিয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী চোরাকারবার ঠেকাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পাখি দুটি অবমুক্ত করার সময় ধনুছড়ি রেঞ্জ কর্মকর্তা বাবুল খীসা, বাঙালহালিয়া স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা হাসানসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)