সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বৈদ্যুতিক তারে জড়িয়ে ফেব্রুয়ারিতে দুই হনুমানের মৃত্যু

বৈদ্যুতিক তারে কভার না থাকায় স্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় চলতি ফেব্রুয়ারি মাসেই দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মারা যায় আরও একটি হনুমান।

বৈদ্যুতিক তারে কভার না থাকায় স্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় চলতি ফেব্রুয়ারি মাসেই দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মারা যায় আরও একটি হনুমান।

বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বরত কর্মকর্তা মো. রুমিজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, লাঠিটিলা সংরক্ষিত বনের কমলছড়া এলাকায় ফেব্রুয়ারিতে এক সপ্তাহে দুটি ও গত অক্টোবরে একটিসহ তিনটি হনুমানের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর পর এগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।

পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য ও পরিবেশকর্মী খুরশেদ আলম জাগো নিউজকে বলেন, চিরসবুজ লাঠিটিলা বনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাস রয়েছে। তবে এভাবে প্রতিনিয়ত হনুমানগুলো মারা গেলে অচিরেই সব হারিয়ে যাবে। এখনই এদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমি জেনেছি। এটি একটি দুঃসংবাদ। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক তারে কভার প্রটেকশন দেওয়ার ব্যবস্থা করবো যেন ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না হয়।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোটেক

১৫ স্টার্টআপের ডিজিটাল সেবা পাচ্ছে বাংলাদেশসহ ছয় দেশের ৩২ হাজার গ্রামীণ পরিবার

ইফাদ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইনোভাটেক ২.০ কর্মসূচি বাংলাদেশ ও লাতিন আমেরিকার পাঁচ দেশের ৮১১টি কৃষক সংগঠনকে প্রযুক্তি স্টার্টআপের সঙ্গে যুক্ত করেছে। বাজার, ঋণ, ফসল ব্যবস্থাপনা ও পণ্যের উৎস শনাক্তের ডিজিটাল সেবা পৌঁছেছে কৃষকের হাতে।

আইএফএডি১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাংলাদেশসহ চার দেশ মার্কিন তুলা কিনলে পোশাকে শুল্কছাড়, ২০২৭ সালে চালু হচ্ছে ব্যবস্থা

গ্রেট আমেরিকান কটন প্ল্যানের আওতায় ইউএসডিএর বৈদেশিক কৃষি সেবা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও মালয়েশিয়ার মার্কিন তুলা কেনা যাচাই করবে, বিনিময়ে মার্কিন তুলায় তৈরি পোশাক পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা। ২০২৭ সালের ফসলে কৃষকেরা একাধিক বিমা সুবিধাও কিনতে পারবেন।

usda১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)