সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পার্কের খাঁচা থেকে উদ্ধার হলো দুই বানর

বনের বানর পার্কে আটকে রাখার অভিযোগ পেয়ে নিলা-বর্ষা রিভার কুইন পার্কে অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। এসময় খাঁচায় বন্দি দুইটি বানর উদ্ধার করে তারা। তবে পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে ওয়াকিবহাল না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অভিযানকারী দল।

বনের বানর পার্কে আটকে রাখার অভিযোগ পেয়ে নিলা-বর্ষা রিভার কুইন পার্কে অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। এসময় খাঁচায় বন্দি দুইটি বানর উদ্ধার করে তারা। তবে পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণী সংক্রান্ত আইন নিয়ে ওয়াকিবহাল না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অভিযানকারী দল।

মঙ্গলবার বিকেলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের অঞ্চলভিত্তিক ইন্সপেক্টর নার্গিস সুলতানা লিজার নেতৃত্বে সাভার নামা বাজার এলাকার ওই পার্কে অভিযান চালানো হয়। এসময় তাদের সঙ্গে ছিলেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন।

ইন্সপেক্টর নার্গিস সুলতানা বলেন, পার্কটিতে বেশ কিছু জীবন্ত প্রাণীকে বন্দি করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের কাছ থেকে দুইটি রেসাস বানর বা লাল বানর উদ্ধার করা হয়। যার বৈজ্ঞানিক নাম Macaca Mulatta।

তিনি আরো বলেন, পার্ক কর্তৃপক্ষ বন্যপ্রাণি সংক্রান্ত আইন নিয়ে ওয়াকিবহাল না থাকায়, তারা স্বেচ্ছায় বানর দুটি আমাদের কাছে হস্তান্তর করেন। উপযুক্ত পরিবেশে বানর দুটিকে আমরা অবমুক্ত করব।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণি পালন, আটক ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পার্ক কর্তৃপক্ষ সরলবিশ্বাসে না জেনে প্রাণীগুলো রেখেছিল। ভবিষ্যতে অবৈধ বন্যপ্রাণি প্রদর্শন করবে না বলে অঙ্গীকার করেছে এবং বৈধ লাইসেন্সকৃত প্রাণী রাখা হবে বলে জানিয়েছে। তাই আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)