সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সাফারি পার্কে ভাল্লুক পরিবারে নতুন দুই অতিথি

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি ভাল্লুক শাবকের জন্ম হয়েছে।

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি ভাল্লুক শাবকের জন্ম হয়েছে।

৫ জানুয়ারি শাবক দুটির জন্ম হলেও পার্ক কর্তৃপক্ষ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সংবাদটি গণমাধ্যমে জানান।

সদ্য জন্ম নেয়া দুটি শাবকসহ পার্কে ভাল্লুকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, সাফারির ভাল্লুক বেষ্টনীতে মাদী ভাল্লুক অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে বিশেষ বেষ্টনীতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেখানে ৫ জানুয়ারি ওই মাদী ভাল্লুক দুটি শাবকের জন্ম দেয়।

এখনো ওই বেষ্টনীতে রেখে মা ভাল্লুককে পার্কের কর্মকর্তারা খাবার দিচ্ছেন। ভাল্লুকেরা সাধারণত একসাথে এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়।

তিনি আরও জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে সাফারি পার্ক। আবদ্ধ পরিবেশে ভাল্লুকের পালে তৃতীয়বারের মতো বাচ্চার জন্ম হওয়ায় তিনি নতুন সম্ভাবনা দেখছেন।

সদ্য জন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভাল্লুকের সংখ্যা ১৫টি। গর্ভধারণের আট মাস পর ভাল্লুক বাচ্চা প্রসব করে। ভাল্লুক বাঁচে ২০-২৫ বছর পর্যন্ত। তবে আবদ্ধ পরিবেশে ৩০-৩৫ বছর পর্যন্তও বেঁচে থাকে বলেও জানান তিনি।

শিহাব খান/এসএমএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)