সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বর্ষাকালে ছাদ বাগানে যেসব সবজি চাষ করবেন

ছাদ বাগানে আজকাল সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। তাই বর্ষাকালেও ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। তাতে পুরো মৌসুমে ভালো ফলন পাবেন। তবে টবে সবজি চাষের জন্য ব্যাপক যত্ন নিতে হয়। সার, পানি, পুষ্টির দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। সে ক্ষেত্রে বর্ষাকালে কিছু নির্দিষ্ট সবজির বীজ রোপণ করতে পারেন। তাতে ছাদ বাগান ভরে উঠবে

ছাদ বাগানে আজকাল সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। তাই বর্ষাকালেও ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। তাতে পুরো মৌসুমে ভালো ফলন পাবেন। তবে টবে সবজি চাষের জন্য ব্যাপক যত্ন নিতে হয়। সার, পানি, পুষ্টির দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। সে ক্ষেত্রে বর্ষাকালে কিছু নির্দিষ্ট সবজির বীজ রোপণ করতে পারেন। তাতে ছাদ বাগান ভরে উঠবে নানা সবজিতে।

বর্ষাকালেও টমেটো চাষ করতে পারেন। দো-আঁশ মাটি টমেটোর জন্য উত্তম। এর জন্য দিনে কম করে হলেও ৬ ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। তাই চেষ্টা করুন পূর্বদিকে টমেটোর টব বসাতে।

বর্ষাকালের আর্দ্র আবহাওয়ায় কাঁচা মরিচ ভালো জন্মায়। এর জন্য জৈব সার মিশ্রিত এবং ভালো নিষ্কাশিত মাটি বেছে নিন। এমন জায়গায় বীজ রোপণ করুন, যেখানে ভালোভাবে সূর্যের আলো আসতে পারে। উজ্জ্বল সূর্যের আলোতে কাঁচা মরিচ খুব ভালো জন্মায়।

বর্ষাকালে বেগুন চাষ খুব ভালোভাবে করা যায়। বেগুনের বীজ এমন জায়গায় রোপণ করুন; যেখানে সরাসরি রোদ আসে। এতে নিয়মিত এবং পরিমিত পানি দেবেন। বেগুন গাছ তাড়াতাড়ি বড় হবে। ফসলও ধরবে তাড়াতাড়ি।

ঢ্যাঁড়শের বীজ রোপণের জন্য বর্ষাকাল আদর্শ সময়। বালির ভাগ বেশি এমন দোআঁশ মাটিতে ঢ্যাঁড়শ খুব ভালো হয়। এ ক্ষেত্রে দিনে ৬ ঘণ্টা সূর্যের আলো দরকার। তবে সেটি প্রত্যক্ষ বা পরোক্ষ দুই-ই হতে পারে।

বর্ষাকালেও শসার ফলন খুব ভালো হয়। বেলে মাটিতে শসার বীজ রোপণ করতে পারেন। মাঝারি পরিমাণে পানি দেবেন। পানি নিষ্কাশনের পথটি যেন খুব ভালো হয়, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে ফলন ভালো হবে।

মটরশুঁটি গাছ দ্রুত বাড়ে। বর্ষাকালে এটি আরও দ্রুত বাড়ে। আর্দ্র আবহাওয়ায়, ভালো জৈব উপাদানসহ সুনিষ্কাশিত মাটিতে মটরশুঁটির বীজ রোপণ করতে হবে। তাতে খুব দ্রুতই নতুন অঙ্কুর বের হবে।

বর্ষাকালে করলা খুব ভালো চাষ করা যায়। করলার বীজ এমন জায়গায় রোপণ করুন; যেখানে ভালোভাবে রোদ পড়ে। এটি লতানো গাছ। তাই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাতে শক্ত অবলম্বন দিতে পারেন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)