সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

হালচাষের জমিতে মাছ শিকার করছেন স্থানীয়রা

মৌলভীবাজারে চলছে আমন ধানের চারা রোপণের ধুম। আউশ ধান কাটার পরই আমনের চারা রোপণের জন্য প্রস্তুত করা হয় জমি। এসব জমিতে ভেসে উঠছে দেশীয় মাছ। হালচাষ করার সময় মাছ শিকার করছেন স্থানীয়রা।

মৌলভীবাজারে চলছে আমন ধানের চারা রোপণের ধুম। আউশ ধান কাটার পরই আমনের চারা রোপণের জন্য প্রস্তুত করা হয় জমি। এসব জমিতে ভেসে উঠছে দেশীয় মাছ। হালচাষ করার সময় মাছ শিকার করছেন স্থানীয়রা।

কৃষকেরা জানান, আউশ ধান কাটার পর আমন রোপণের জন্য জমিতে মেশিনের মাধ্যমে হালচাষ করা হয়। হালচাষের সময় জমিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ভেসে উঠে। এসব মাছ শিকার করতে স্থানীয়রা হালের পিছে পিছে ভিড় করেন। নিজেরা খাবারের জন্যও মাছ শিকার করেন কৃষকেরা।

কমলগঞ্জের কৃষক ছমির মিয়া বলেন, এ বছর বৃষ্টি বেশি হয়েছে এজন্য জমিতে মাছের সংখ্যাও তুলনামূলক বেশি। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। অনেক আবার শখের বসে মাছ শিকার করতে নামেন। বিশেষ করে আউশ ধান কাটার পর আমন ধানের চারা রোপণের জন্য যে জমি চাষাবাদ করা হয় এসব জমিতে মাছ বেশি পাওয়া যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৩৮ হাজার ৫৩০ হেক্টর জমিতে আউশ আবাদ করা হয়। বেশিরভাগ জমির আউশ ধান কাটা হয়ে গেছে। এখন আমন ধানের চারা রোপণ করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় আমনের লক্ষ্যমাত্রা প্রায় ১ লাখ হেক্টর নির্ধারণ করা হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ।

কৃষক ময়নুল ইসলাম বলেন, বাড়ির পাশে মেশিনের মাধ্যমে হালচাষ করা হচ্ছে আমন ধানের চারা রোপণের জন্য। এ সময় দেখলাম মেশিনের পেছনে পেছনে কয়েকজন মাছ শিকার করছেন। বিশেষ করে শিং, মাগুর, পুঁটি, কৈ ও টাকি মাছ পাওয়া যাচ্ছে। পরে আমিও মাছ শিকার করতে নেমে যাই। প্রায় ২ কেজি মাছ ধরেছি।

কৃষক মিজান মিয়া বলেন, আমার আউশধান জমিতে হালচাষ করার সময় প্রচুর পরিমাণে দেশীয় মাছ দেখা যায়। পরে অনেকেই জমি থেকে মাছ শিকার করছেন। আসলে দীর্ঘদিন ধরে জমিতে ধান থাকার কারণে মাছ শিকার করা যায়নি। এখন জমিতে আমন ধানের চারা রোপণ করবো তাই হালচাষের সময় মাছ শিকার করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ড. মো. আরিফ হোসেন বলেন, 'একটা সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যেতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রজাতির দেশীয় মাছ হারিয়ে গেছে। বিশেষ করে এ সময়টাতে খালে বিলে মাছ ভেসে বেড়াতো। দেশীয় মাছ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।'

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, 'আউশ ধান কাটার পর আমন রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। যদিও বেশিরভাগ আমন ধানের চারা রোপণ করা হয়ে গেছে। আউশ ধানের ফলন অনেক ভালো হয়েছে।'

মাহিদুল ইসলাম/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)