সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

বরবটি গাছের পাতা হলুদ ও দাগ পড়া রোগ হলে করণীয়

বরবটি আমাদের দেশের অন্যতম একটি জনপ্রিয় সবজি। এটি চাষ করা বেশ লাভজনক। তবে এটি চাষ করতে গিয়ে বেশ সতর্ক হতে হবে। কারণ বরবটি গাছকে বেশ কিছু রোগব্যাধি ও পোকামাকড় আক্রমণ করে থাকে।

বরবটি আমাদের দেশের অন্যতম একটি জনপ্রিয় সবজি। এটি চাষ করা বেশ লাভজনক। তবে এটি চাষ করতে গিয়ে বেশ সতর্ক হতে হবে। কারণ বরবটি গাছকে বেশ কিছু রোগব্যাধি ও পোকামাকড় আক্রমণ করে থাকে।

এসব রোগব্যাধির মধ্যে রয়েছে বরবটির পাতা হলুদ ও দাগ পড়া সমস্যা। পাশাপাশি বরবটি গাছের পাতাগুলো মুড়িয়ে জড়োসড়ো হয়েও যায়। জেনে নেওয়া যাক বরবটি গাছের পাতা হলুদ ও দাগ পড়া রোগের প্রতিকার করবেন যেভাবে।

বরবটি গাছ ফসলের বাড়ন্ত বা চারা পর্যায়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। কাণ্ড, পাতা, গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়। এ সময় জমি থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা অথবা ডালা কেটে দিতে হবে।

জাব পোকা এ রোগের বাহক। এ পোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মি.লি. (২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। স্প্রে করার পর ১৫ দিন পর্যন্ত সবজি বিষাক্ত থাকবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাওয়া বা বিক্রি করা না। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙে ১২ ঘণ্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুঁড়ো (১০গ্রাম), সাবানের গুঁড়ো (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।

অন্যদিকে বরবটি গাছের পাতায় দাগ পড়লে কার্বেন্ডাজিম জাতীয় বালাইনাশক (এইমকোজিম অথবা নোইন ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)