সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ময়মনসিংহে ৪০ ঘরবাড়িতে বন্যহাতির তাণ্ডব

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যহাতির আক্রমণে তিনদিনে সীমান্ত এলাকায় অন্তত ৪০ ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে নষ্ট করেছে কয়েক হেক্টর জমির ফসল।

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যহাতির আক্রমণে তিনদিনে সীমান্ত এলাকায় অন্তত ৪০ ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে নষ্ট করেছে কয়েক হেক্টর জমির ফসল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কয়েকটি বন্যহাতি লোকালয়ে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করেছে। এছাড়া ঘরে থাকা ধান-চাল খেয়ে গাছপালা উপড়ে ফেলছে হাতিটি। সন্ধ্যা থেকে শুরু হয়ে তাণ্ডব বলে ভোররাত পর্যন্ত।

এ বিষয়ে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির সরকার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জাগো নিউজকে বলেন, তিনদিনে বন্যহাতির আক্রমণে অন্তত ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় দেখাশোনার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার বন কর্মকর্তাকে নিয়ে কমিটি আছে। ক্ষতিগ্রস্তদের ডিজি করে আবেদন করতে বলা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)