সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকেরা। চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। এ পর্যন্ত ১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি নামবে বাজারে। বাজারদর ভালো থাকলে বেশি লাভবান হওয়ার আশা করছ

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের কৃষকেরা। চলতি বছরের অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা এখন ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। এ পর্যন্ত ১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি নামবে বাজারে। বাজারদর ভালো থাকলে বেশি লাভবান হওয়ার আশা করছেন সাধারণ কৃষকেরা।

সদর উপজেলার শরিফপুর, লক্ষ্মীরচর, তুলশিচরসহ বেশ কিছু ইউনিয়নের চরাঞ্চলের মাঠ ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। যমুনা ও ব্রহ্মপুত্র পারের এ জেলার ভূমিবিন্যাস উর্বর হাওয়ায় বিশেষ করে জেলার চরাঞ্চল ও সমতল উপজেলায় প্রচুর শীতকালীন শাক-সবজি চাষ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় শীতকালীন সবজির বাম্পার ফলন হবে বলে আশা করা যায়। প্রতি বছর জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করে থাকে।

আরও পড়ুন

জেলার বিভিন্ন উপজেলায় চাষ করা সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, টমেটো, শিম, লাউ, পালংশাক, লালশাক, ধনেপাতাসহ বাহারি রকম শাক-সবজি আছে।

শরীফপুর ইউনিয়নের কৃষক ফজলু আহমেদ বলেন, 'শীতকালীন সব ধরনের সবজি আমরা এখন রোপণ করতেছি। আবহাওয়া অনুকূলে থাকলে সবজির ফলন ভালো হবে।'

লক্ষ্মীরচরের কৃষক মো. অনিক বলেন, 'শীতকালীন সবজি চাষে এখন আমরা ব্যস্ত। তবে কীটনাশক, সার ও বীজের দাম বেশি। তাই সবজি ঘরে তোলার পর বাজারদর ভালো থাকলে আমরা লাভবান হবো।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, 'এ বছর জেলায় ১৭ হাজার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১১ হাজার ৯৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এ হিসাব আরও বাড়বে। কৃষি বিভাগের পক্ষ থেকে ভালো ফলনের জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)