সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ধনেশ পাখির ২ বাচ্চাসহ যুবক আটক

গাজীপুরের পূর্ব চান্দনায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা ধনেশ পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় আলতাফ হোসেন রিফাত (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

গাজীপুরের পূর্ব চান্দনায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা ধনেশ পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় আলতাফ হোসেন রিফাত (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

শনিবার (১৩ মে) বিকেলে অভিযান চালিয়ে পাখিসহ তাকে আটক করা হয়। রিফাত গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকার আ. রশিদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পূর্ব চান্দনা এলাকার হারুন অর রশিদের বাড়িতে ধনেশ পাখি আছে। ওই খবরের ভিত্তিতে শুক্রবার সদর থানা পুলিশ ও বন্যপ্রাণী অধিদপ্তরের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই বাসার তিন তলার একটি বারান্দায় কার্টনের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ধনেশ পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়। পরে পাখি রাখার অপরাধে আলতাফ হোসেনকে আটক করা হয়। এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী জাগো নিউজকে বলেন, পাখি দুটির বয়স দেড়-দুমাস হতে পারে। এগুলো আমাদের দেশে হিল ফরেস্টে গাছের কুঠুরিতে বাসা বাঁধে। পূর্ণতা প্রাপ্তির আগে ধনেশ পাখির বাচ্চাগুলোকে বাসায় মা পাখি খাবার খাওয়ায় এবং পরিচর্যা করে। আর পুরুষ পাখি বাইরে থেকে খাবার যোগান দেয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, জিজ্ঞাসাবাদে রিফাত জানান পাখি দুটি তিনি অনলাইন পেজের মাধ্যমে কিনেছেন। পাখি দুটি বন্যপ্রাণী অধিদপ্তরের প্রতিনিধিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া পাখি দুটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। পাখিগুলো এখনো নিজে নিজে খাবার খেতে শিখেনি। পাখিগুলো পাহাড়ি এলাকায় থেকে অভ্যস্ত। যখন নিজে নিজে খাবার খেতে শিখবে এবং উড়তে শিখবে পাহাড়ি এলাকার দিকে উন্মুক্ত করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)