সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

প্রকৃতির ভারসাম্য রক্ষায় তরুণদের বৃক্ষরোপণ

ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।

ঝিনাইদহে তরুণদের উদ্যোগে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে স্থানীয় সেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় রাকু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী ও বৃক্ষপ্রেমী জহির রায়হান, সংগঠনের সভাপতি রিপন হোসেন, সাংবাদিক শাহজাহান নবীন প্রমুখ।

পরিবেশ কর্মী জহির রায়হান বলেন, গাছ পৃথিবীর চাদর। পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণরা বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক রাহাজ উদ্দিন মোল্লা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। সমাজ ও দেশের কল্যাণে তরুণদের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সারাদেশে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা উচিত।

আয়োজকরা জানায়, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির প্রেক্ষিতে সেচ্ছাসেবী সংগঠন 'কুমড়াবাড়িয়া সেচ্ছাসেবী ও যুব উন্নয়ন সংগঠন'র উদ্যোগে প্রথম দফায় সড়কের দুই পাশে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে বলেও আয়োজকরা জানান।

এম শাহাজান/এসজেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)