আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
কর্ণফুলী, হালদা, সাঙ্গু, ইছাখালী, চাঁনখালী, মুরারি, ডলু বিধৌত চট্টগ্রাম বরাবরই কৃষির উর্বর জনপদ। তবে বর্তমানে বাজারে চাহিদা বৃদ্ধি ও অপেক্ষাকৃত লাভবান হওয়ায় কয়েক বছর ধরে আগাম সবজি চাষের পরিধি বাড়ছে। বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন।
