বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত শকুন উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ থেকে আহত অবস্থায় একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন 'তীর'। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬২৭৬টি প্রতিবেদন
বগুড়ার শিবগঞ্জ থেকে আহত অবস্থায় একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন 'তীর'। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।
হাওরে প্রতি বছর কৃষকদের সোনালী ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ। তবে সেই বাঁধের কাজ কোনো বছরই নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্ক আর উৎকণ্ঠায় থাকেন কৃষকরা। গত পাঁচ বছরে অকাল বন্যায় হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের ৬শো কোটি ২০ লাখ টাকার ধান ভেসে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
যশোরের শার্শায় কৃষক আতাউর রহমান আগাম গ্রীষ্মকালীন (ইপসা-১) হাইব্রিড জাতের শিম চাষ করে লাভবান হয়েছেন। জেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এতে আগাম শিম চাষে আশার আলো দেখছেন কৃষকেরা। এ বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে।
জিহাদুল ইসলাম
চলতি মৌসুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গাফিলতি আর উদাসিনতায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫০ বিঘা জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে নলকূপের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ ও বিকল সেচযন্ত্র মেরামতে অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রতিবছর শীতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে দিনাজপুরের বিরল উপজেলার কয়েকটি দীঘি। যার মধ্যে অন্যতম ৩নং ধামইড় ইউনিয়নের মাটিয়ান দীঘি। এবছরও এসেছে হাজারো অতিথি পাখি। ফজরের আযানের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখরিত থাকে মাটিয়ান গ্রামের চারপাশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয়বারের মতো বিভিন্ন রঙের ফুলকপির আবাদ হয়েছে। সাদা ফুলকপির চেয়ে কিছুটা কম সময় লাগে রঙিন ফুলকপি চাষ করতে। তাই কৃষকদের মধ্যে রঙিন ফুলকপি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।
পঞ্চগড়ের ভারতীয় সীমান্ত এলাকায় চিতা বাঘের মৃত্যুর ঘটনায় জনমনে ধুম্রজাল তৈরি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা অধিকতর তদন্তের ঢাকা থেকে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বেগুন চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। দিন দিন চাষের পরিধি বাড়াচ্ছেন তারা। এখানকার উৎপাদিত বেগুন এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। বছরে অন্য সবজি চাষ করলেও শীত মৌসুমে বেগুন চাষ করেন অনেকেই। অনেকে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল 'তাল বেগুন' চাষ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিষ প্রয়োগে একটি চিতাবাঘ মেরে ফেলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
দেখতে সুন্দর। চাষের খরচ কম। সাদা ফুলকপির চেয়ে পুষ্টিগুণও বেশি। শুধু জৈব সার ব্যবহার করেই এ ফুলকপি চাষ করা যায়। এমন রঙিন ফুলকপি চাষে লাখ টাকা আয় করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদী গ্রামের কৃষক আবুল হাসিম। হলুদ ফুলকপি নিয়ে এরই মধ্যে কৃষকদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফলতা মিলেছে। উপজেলার ২ কৃষক ভালো ফলন পেয়েছেন। ফলে আগামীতে এ উপজেলায় বিটরুট চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ।
দিনাজপুর শহরে মুখোরচক খাবার হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কাঠবাদাম। শহরের গোর-এ শহীদ বড় ময়দানে শিশু পার্কের দক্ষিণে বড়পুলের ওপর বিক্রি হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে আসা ফলসহ কাঠবাদাম। আর সেই কাঠবাদাম কিনতে সেখানে ভিড় করছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা।