সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সিংড়ার বাজারে ৩১ কেজির বাগাড়

যমুনা নদীর ৩১ কেজি ওজনের তরতাজা বাগাড় মাছ নাটোরের সিংড়া বাজারে বিক্রির জন্য উঠেছে। সঙ্গে ছিল আরও ১১ কেজি ওজনের একটি ছোট বাগাড় মাছ। মাছ দুটি একনজর দেখতে উৎসুক জনতার ভিড় পড়ে যায

যমুনা নদীর ৩১ কেজি ওজনের তরতাজা বাগাড় মাছ নাটোরের সিংড়া বাজারে বিক্রির জন্য উঠেছে। সঙ্গে ছিল আরও ১১ কেজি ওজনের একটি ছোট বাগাড় মাছ। মাছ দুটি একনজর দেখতে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। পরে মাছ দুটি যথাক্রমে এক হাজার ও ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়।

সিংড়ার মাছবাজারের আড়তদার আবু বক্কর জানান, বুধবার দুপুরে সিংড়া মাছবাজারে ৩১ কেজি ও ১১ কেজি ওজনের দুটি তরতাজা বাগাড় মাছ বিক্রির জন্য ওঠে। মাছ দুটি তখনো তাজা ছিল। লাফালাফি না করলেও ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। চলনবিলে বাগাড় মাছ পাওয়া যায় না। অথচ চলনবিলের প্রাণকেন্দ্র সিংড়া শহরে তাজা বাগাড় আসার খবর মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। একনজর মাছ দুটি দেখার জন্য এলাকার মানুষ ভিড় করেন। অনেকে মুঠোফোনে মাছের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। একই সঙ্গে চলতে থাকে মাছ বেচাকেনার দর-কষাকষি। মাছ দুটির মালিক প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা করে দাম হাঁকেন। তবে শেষ পর্যন্ত বড়টি বড় প্রতি কেজি ১ হাজার ও ছোটটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

মাছ দুটি সিংড়া বাজারে নিয়ে আসেন বগুড়ার ধুনট উপজেলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন। তিনি জানান, মাছ দুটি বুধবার সকালেই যমুনা নদীতে জেলের জালে ধরা পড়ে। তাৎক্ষণিক মাছ দুটি জেলেদের কাছ থেকে কিনে নিয়ে বেশি দামে বিক্রির জন্য সিংড়া শহরে নিয়ে আসেন। তিনি আরও জানান, তিনি ৫৫ বছর ধরে মাছ বেচাকেনা করছেন। বাগাড় মাছ শ্বাস নিতে পারলে অন্য যেকোনো মাছের চেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। তিনি নিজেও খুব সতর্কতার সঙ্গে মাছ দুটি তাজা রাখার চেষ্টা করেছেন। কারণ, তাজা মাছের দাম বেশি পাওয়া যায়। অধিকাংশ খদ্দের তাজা মাছ কিনতে চান।বিজ্ঞাপন

সিংড়ার আড়তদার আবু বক্কর জানান, শেষ পর্যন্ত বড় মাছটি প্রতি কেজি এক হাজার টাকা করে এবং ছোট মাছটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। শহরের দুই ব্যবসায়ী মাছ দুটি কিনেছেন। বিক্রেতা কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি হয়েছেন।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)