সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অজগর ভেবে ধরলেন রাসেল ভাইপার, হাসপাতালে ওঝা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অজগর ভেবে রাসেল ভাইপার সাপ ধরেন মো. নজরুল ইসলাম নামে এক ওঝা। তবে বিষাক্ত এ সাপের কামড়ে আহত হয়েছেন তিনি। পরে সাপ নিয়েই হাসপাতালে হাজির হন নজরুল।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অজগর ভেবে রাসেল ভাইপার সাপ ধরেন মো. নজরুল ইসলাম নামে এক ওঝা। তবে বিষাক্ত এ সাপের কামড়ে আহত হয়েছেন তিনি। পরে সাপ নিয়েই হাসপাতালে হাজির হন নজরুল।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার হাজীগঞ্জ চর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওঝা নজরুল ইসলাম মুন্সিগঞ্জের লৌহজং থানার গোয়ালীমান্দ্রা গ্রামের কালাচান সাপুড়িয়ার ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের মুন্সিবাজার পালবাড়ীর মাঠে বেদেপল্লিতে বাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর এলাকায় সাপ ধরতে যান সাপুড়িয়া নজরুল ইসলাম। সেখানে পদ্মা নদীর খালে জেলেদের চায়না দোয়ারিতে একটি সাপ আটকে পড়ে। জেলেদের ডাক পেয়ে ডোরা-কাটা সাপটি দেখে অজগরের বাচ্চা ভেবে হাত দিয়ে ধরতে গেলে রাসেল ভাইপার সাপটি নজরুলকে কামড় দেন। এরপরও সাপটিকে ধরে নিয়ে আসেন।

অসুস্থবোধ করলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে সাপটি রাসেল ভাইপার বলে শনাক্ত করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে প্রায় সাড়ে তিন হাত লম্বা সাপটি মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের সামনে নেটের বস্তার মধ্যে রাখা আছে। জ্যান্ত রাসেল ভাইপার সাপ দেখতে উৎসুক লোকজন জড়ো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, বিষাক্ত সাপ রাসেল ভাইপারের কামড় দেওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তার স্যালাইন, ইনজেকশনসহ চিকিৎসা সেবা চলছে। প্রয়োজন হলে আবার অ্যান্টিভেনম দেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)