সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গাজীপুরে সাপের কামড়ে মৃত ব্যক্তিকে সুস্থ করার চেষ্টা ওঝার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের মাঠে সাপের কামড়ে শনিবার সকালে এক টাইলস মিস্ত্রির মৃত্যুর পর তাকে সুস্থ করে তুলতে সন্ধ্যায় ওঝা দিয়ে চিকিৎসা করার প্রস্তুতি শুরু হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের মাঠে সাপের কামড়ে শনিবার সকালে এক টাইলস মিস্ত্রির মৃত্যুর পর তাকে সুস্থ করে তুলতে সন্ধ্যায় ওঝা দিয়ে চিকিৎসা করার প্রস্তুতি শুরু হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞানের এমন উৎকর্ষের মধ্যে বাংলার সিনেমার মতো চলছে আয়োজন। সাপে কাটা রোগীকে বাংলা সিনেমায় যেমন ওঝা দিয়ে কড়ি চালান দিয়ে ঝাড়-ফুঁক দিয়ে সুস্থ করে তোলা হয়, ঠিক তেমনি আয়োজন চলছে।

সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

গত শুক্রবার রাতে বিলে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়-ফুঁক দিয়ে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বিকেলে তার জানাজার নামাজের আগে ঢাকার সাভার থেকে দুই ওঝা এসে চিকিৎসা করে মৃত সাইফুলকে সুস্থ করে তোলার দাবি করে জানাজা না পড়াতে অনুরোধ করেন। তাদের অনুরোধে জানাজা না পড়ে ওঝার চিকিৎসা (ঝাড়ফুঁক) করার প্রস্তুতি নেওয়া শুরু করে স্বজনেরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও মৃত সাইফুল ইসলামের স্বজনেরা জানান, সাইফুল ইসলাম গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশীদের সঙ্গে টর্চলাইট দিয়ে আলো জ্বালিয়ে টেঁটা দিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। পথে হঠাৎ একটি বিষধর সাপ সাইফুলের বাঁ পায়ে কামড় দেয়। পরে তার সঙ্গে থাকা অন্যরা টেঁটা দিয়ে আঘাত করে ওই বিষধর সাপটি মেরে ফেলেন। তারপর মৃত সাপটি নিয়ে সাইফুল ও সাথের লোকজন বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের লোকজন ও এলাকাবাসীকে জানান। ঘটনা জেনে সাইফুলের স্বজনেরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা ঝাড়-ফুঁক দিয়ে সুস্থ করতে না পারলে পরিবারের লোকজন রাতেই তাকে টাঙ্গাইল জেলা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, শনিবার বিকেলে মৃত সাইফুলকে গোসল শেষে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ার আয়োজন করা হয়। বাড়ির পাশে একটি জানাজা নামাজের আয়োজন করার সময় কয়েকজন ওঝা এসে তাকে চিকিৎসা করে ভালো করা সম্ভব বলে দাবি করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জানাজার নামাজ পড়া বন্ধ রেখে ওঝা দিয়ে পুনরায় চিকিৎসা করানোর আয়োজন শুরু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনা প্রত্যক্ষ করতে আশপাশের লোকজন মাঠে জড়ো হয়েছে। অনেকে ঘটনাটি সামাজিকযোগাযোগ মাধ্যমে লাইভ করছেন।

সামাজিকযোগাযোগ মাধ্যমে লাইভ করা লাইভে দেখা যায়, মাঠের মাঝখানে কয়েকটি কলাগাছ কেটে এনে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পাশে কয়েকটি দুধভর্তি পিতলের কলসি ও চেয়ার রাখা হয়েছে। চারপাশে উৎসক জনতার ভিড়।

রাত সাড়ে ৯টায় এ প্রতিবেন লেখার সময় ওঝা ও মৃত সাইফুলের মরদেহ সেখানে আনার প্রস্তুতি চলছিল। দুই ওঝা মৃত সাইফুলকে পরীক্ষা করে কী কী করতে হবে এসব বিষয় জানিয়ে মানিকগঞ্জ গিয়েছে কড়ি আনতে। কড়ি নিয়ে ফিরে এলে ঝাড়-ফুঁক শুরু হবে। এসব দেখতে সেখানে অপেক্ষা করছেন উৎসুক জনতা।

এ ব্যপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। পরে দাফনের আগে কয়েকজন ওঝা মৃত্য ব্যক্তির স্বজনরা কুসংস্কার বা অন্ধবিশ্বাসের কারণে মৃত ব্যক্তির চিকিৎসা করানোর খবর আমরা পেয়েছি। বিষয়টি আমাদের নজরদারির মধ্যে রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমআরএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)