সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কালীগঞ্জে দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব’

সাতক্ষীরার কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী 'গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব' অনুষ্ঠিত হয়েছে। 'বিচ্ছেদ নয় মিলনই মৌলিক'- প্রতিপাদ্যকে সামনে রেখে সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের এ উৎসবের আয়োজন করা হয়।

সাতক্ষীরার কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী 'গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব' অনুষ্ঠিত হয়েছে। 'বিচ্ছেদ নয় মিলনই মৌলিক'- প্রতিপাদ্যকে সামনে রেখে সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের এ উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (৫ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন'র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

এদিন, সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, মৈত্রী বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রাণালয়ের সাবেক সচিব কবি আবদুস সামাদ ফারুক। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।

সাহিত্য সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি কথাশিল্পী হোসেনউদ্দীন হোসেন, সুশীলনের প্রধান নির্বাহী ও আবৃত্তিশিল্পী মোস্তফা নুরুজ্জামান, এনজিও ব্যক্তিত্ব মোস্তফা আক্তারুজ্জামান, কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি ফরহাদ খান চৌধুরী, কবি অনিন্দ্য আনিস, কবি পল্টু বাসার, কবি শুভ্র আহমেদ, আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, কবি স ম তুহিন, শিশুসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, কবি দিলরুবা রুবি, কবি তৃপ্তি মোহন মল্লিক, কবি কিশোরী মোহন সরকার, কবি সৌহার্দ্য সিরাজ, কবি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, কবি ইলা মল্লিক, কবি জাফরুল্লাহ ইব্রাহীম, কবি প্রাণকৃষ্ণ সরকার, কবি অরবিন্দ মৃধা, আবৃত্তিশিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, ভারতীয় কবি ড. কানাই সেন, কবি কল্লোল ঘোষাল, শিল্পী অঞ্জনা গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও পঠিত কবিতার ওপর আলোচনা এবং পুরস্কার বিতরণ। এ পর্বে সভাপিতত্ব করেন এস এম হারুন-উর রশীদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর এ উৎসবের সমাপ্তি ঘটে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)