সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঔষধি গাছে ভরপুর শেকৃবির মেডিসিনাল গার্ডেন

দারুচিনি, এলাচি, রক্তচন্দন এরকম বহু ঔষধি গাছ চোখে পড়বে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মেডিসিনাল গার্ডেনে। অনেকে এসব ভেষজ উদ্ভিদকে মসলা জাতীয় খাবার মনে করলেও ঔষধি গুণ অনেক বেশি এসব গাছে।

দারুচিনি, এলাচি, রক্তচন্দন এরকম বহু ঔষধি গাছ চোখে পড়বে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মেডিসিনাল গার্ডেনে। অনেকে এসব ভেষজ উদ্ভিদকে মসলা জাতীয় খাবার মনে করলেও ঔষধি গুণ অনেক বেশি এসব গাছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের বিস্তৃতি ও গবেষণার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই গার্ডেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) প্রকল্পের অর্থায়নে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বিভাগের তৈরি এই গার্ডেনে বর্তমানে ঔষধি গুণসম্পন্ন প্রায় ৪১ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ ও পরিচর্যা করা হচ্ছে।

শিক্ষার্থীরাও মেডিসিনাল গার্ডেনটিকে অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। এমন উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণার আগ্রহও বাড়িয়ে দিচ্ছে।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে মেডিসিনাল গার্ডেন তৈরির মাধ্যমে ঔষধি গাছ সম্পর্কে শিক্ষাগ্রহণের সুযোগ বেড়েছে। বেড়েছে ল্যাবে কাজের সুযোগও।

অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী ইলহাম রসুল বলেন, 'কোর্সগুলোতে ঔষধি গাছ সম্পর্কে পড়লেও বাস্তবে সেগুলো কেমন, কোন অংশে কী ধরনের গুণাগুণ আছে তা বুঝতে অনেক সময় সমস্যা হতো। মেডিসিনাল গার্ডেনটি তৈরি হওয়ায় আমরা সরাসরি গাছগুলো পর্যবেক্ষণ করতে পারছি, যা আমাদের পড়াশোনার পাশাপাশি গবেষণার আগ্রহও বাড়িয়ে দিচ্ছে।'

একই অনুষদের আরেক শিক্ষার্থী রাকিবুল হাসান মিদুল বলেন, 'একজন ভেটেরিনারি শিক্ষার্থী হিসেবে ঔষধি উদ্ভিদ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এ জ্ঞান বই ও লেকচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেডিসিনাল গার্ডেন প্রতিষ্ঠার ফলে এখন আমরা বিভিন্ন ঔষধি উদ্ভিদ সরাসরি দেখে, চিনে এবং তাদের ব্যবহার ও চিকিৎসাগত গুরুত্ব হাতে-কলমে শিখতে পারছি। এমন প্রত্যক্ষভাবে শেখার সুযোগ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও সীমিত।'

'এছাড়াও ব্যক্তিগতভাবে আমি বাসক পাতা ব্যবহার করে এর কার্যকারিতা অনুভব করেছি। সব মিলিয়ে, মেডিসিনাল গার্ডেন আমাদের একাডেমিক ও ব্যবহারিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।' যোগ করেন রাকিবুল।

বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অন্য আরেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয়ে মেডিসিনাল গার্ডেন স্থাপনের ফলে উদ্ভিদ শনাক্তকরণ সহজ হয়েছে এবং ব্যবহারিক জ্ঞানও বেড়েছে। পাশাপাশি প্রাণিস্বাস্থ্যে ভেষজ ওষুধের ব্যবহার সম্পর্কে আমাদের বাস্তব ধারণা তৈরি হচ্ছে। আমরা মনে করি, এই উদ্যোগ ভেটেরিনারি শিক্ষাকে আরও কার্যকর ও গবেষণামুখী করে তুলবে।'

বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বিভাগের শিক্ষক মো. সাকিল ইসলাম বলেন, 'ঔষধি গাছ মানবসভ্যতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চিকিৎসার উৎস। আধুনিক অনেক ওষুধের ভিত্তিই এসেছে এসব উদ্ভিদ থেকে। আমাদের ঔষধি বৃক্ষের বাগানে থাকা গাছগুলোতে নানা ধরনের জৈব সক্রিয় উপাদান রয়েছে, যেগুলো রোগ প্রতিরোধ, প্রদাহ কমানো, অ্যান্টিমাইক্রোবিয়াল ও টক্সিসিটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে যদি এসব গাছ থেকে অ্যালকোহলিক বা অ্যাকোয়াস এক্সট্রাক্ট প্রস্তুত করে বৈজ্ঞানিক ট্রায়ালের মাধ্যমে ব্যবহার করা যায়, তাহলে তা নতুন প্রাকৃতিক ওষুধ উদ্ভাবনে এবং নিরাপদ চিকিৎসা বিকাশে বড় অবদান রাখতে পারবে বলে আমি মনে করি।'

এই বিষয়ে একই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শরীফা জাহান বলেন, 'বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ঔষধি বাগানটির মাধ্যমে শিক্ষার্থীর ঔষধি গুণাবলি সম্পন্ন গাছগুলো সম্পর্কে জানতে পারবে, যা তাদের বইয়ের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি শিখনেও আগ্রহী করে গড়ে তুলবে। এছাড়াও বিশ্বব্যাপী নতুন নতুন রোগের জন্য কার্যকরী চিকিৎসা খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ছে। এখানে আমাদের ঔষধি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রকৃতির মাঝে এমন অনেক গাছ রয়েছে যেগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, এন্টিভাইরাল, এন্টি ফাঙ্গাল প্রভাব রয়েছে, যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া এ ঔষধি বাগানটি ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণার জন্য এক দারুণ গবেষণাক্ষেত্র হিসেবে কাজ করতে পারে। গাছগুলো থেকে আমরা নতুন নতুন উপাদান সংগ্রহ করে নতুন ওষুধের উপাদান খুঁজে বের করতে পারি, যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।'

সাইদ আহম্মদ/এসএনআর/এমএমএআর

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)