সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খাঁচা থেকে ঘোড়া পালানোয় বিমানবন্দরে ফিরতে বাধ্য হলো প্লেন

একটি বোয়িং ৭৪৭ কার্গো প্লেনে অন্যান্য মালপত্রের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল একটি জ্যান্ত ঘোড়া। কিন্তু প্লেনটি মাঝআকাশে পৌঁছানোর পর কোনোভাবে খাঁচা থেকে ছুটে যায় ঘোড়াটি। ফলে উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শেষমেশ প্লেনকে বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।

একটি বোয়িং ৭৪৭ কার্গো প্লেনে অন্যান্য মালপত্রের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল একটি জ্যান্ত ঘোড়া। কিন্তু প্লেনটি মাঝআকাশে পৌঁছানোর পর কোনোভাবে খাঁচা থেকে ছুটে যায় ঘোড়াটি। ফলে উড্ডয়ন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শেষমেশ প্লেনকে বিমানবন্দরে ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।

বিবিসির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। প্লেনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বেলজিয়াম যাচ্ছিল। কিন্তু ৩০ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর ঘোড়াটি হঠাৎ ছুটে যায় এবং প্লেনের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে।

আরও পড়ুন>> জব্দ করা ৬০ বোতল মদ খেয়ে ফেলেছে ইঁদুর, দাবি পুলিশের

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে পাইলটকে বলতে শোনা যায়, প্লেনের ভেতর একটি জ্যান্ত প্রাণী আছে, একটি ঘোড়া। সেটি কোনোভাবে পালিয়ে গেছে। আমরা ঘোড়াটিকে নিরাপদ অবস্থানে ফেরাতে পারছি না।

এয়ার আটলান্টা আইসল্যান্ডিকের ওই পাইলট এটিসি'কে জানান, প্লেন ঠিক আছে। কিন্তু ছুটে যাওয়া ঘোড়াটিকে নিয়েই যত ভয়।

এরপর প্লেনটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে একজন পশুচিকিৎসককে নিয়ে আসার অনুরোধ জানান পাইলট।

আরও পড়ুন>> ১০০ কেজি গাঁজা খেয়ে ফেললো ভেড়ার পাল, চাষির মাথায় হাত

ঘোড়াটির কারণে উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পরে বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় প্লেনটি। পাইলট জানান, ফেরার সময় প্লেনের ওজন ঠিক রাখতে প্রায় ২০ টন জ্বালানি ফেলে দিতে হয়েছে তাদের।

ঘোড়াটি প্লেনের ভেতর কোন জাদুমন্ত্রের বলে ছাড়া পেয়ে গেলো তা এখনো পরিষ্কার নয়। তবে বিমানবন্দরে অবতরণের পরেও সে খুবই অশান্ত ছিল।

এই ঘটনার পর একই দিনে প্লেনটি আবার যাত্রা শুরু করে এবং শুক্রবার সকালে লিজ বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন>> খবর দিলেও আসেনি কেউ/ রাগে পৌর অফিসে সাপ ছেড়ে দিলেন যুবক!

ঘোড়াটিকে প্লেনে করে কেন অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি জানা যায়নি। তবে এ ধরনের ঘটনার একটি সাধারণ কারণ হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা।

উড়ন্ত প্লেনের কার্গো স্টলে কোনো প্রাণী ছুটে যাওয়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। গত আগস্টে দুবাই থেকে বাগদাদগামী ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইটের ভেতর ছুটে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল একটি ভালুক।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)