সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫০%বাতাস ৮ কিমি/ঘ

আইইবিতে ‘মুজিব শতবর্ষে শত বৃক্ষরোপণ’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে 'মুজিব শতবর্ষে শত বৃক্ষরোপণ' কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে আইইবি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে 'মুজিব শতবর্ষে শত বৃক্ষরোপণ' কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে আইইবি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি'র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এমএম মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশের বিষয়টি উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি শুধু পরিবেশ সংরক্ষণই নয়, পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ সময় উন্নয়নের পাশাপাশি পরিবেশের ওপর গুরুত্ব দেয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেখা যায় একটি প্রকল্প শেষ করে প্রকৌশলী সন্তুষ্ট হন। কিন্তু আপনাদের সন্তুষ্টির বিপরীতে আমাদের বন বিভাগের কর্মকর্তাদের কাঁদতে হয়। কারণ উন্নয়ন প্রকল্পের জন্য অনেক গাছ নিধন করা হয়। যদিও এখন পরিবেশের ওপর গুরুত্ব বেড়েছে। আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষ নিধনের বিপরীতে বৃক্ষরোপণের বিষয়ে আরও অনুপ্রাণিত হবেন। পাশাপাশি উন্নয়নের সঙ্গে পরিবেশের ওপর গুরুত্ব দেবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকি আমাদেরও আছে। তাই বঙ্গবন্ধু-কন্যা বনায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি সবুজ বাংলাকে আরও সবুজময় করে গড়ে তুলছেন। এ সময় পরিবেশের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষুধি গাছের একটি করে চারা রোপণ করেন।

ইএআর/এআরএ/এমকেএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শতবর্ষের সবচেয়ে শুকনো মৌসুম, ইংল্যান্ডের ছয় কাউন্টিতে ‘তীব্র খরা’ ঘোষণা

এপ্রিল থেকে সেপ্টেম্বর শতাধিক বছরের মধ্যে সবচেয়ে শুকনো যাওয়ায় দক্ষিণ ইংল্যান্ডের ছয় কাউন্টিতে তীব্র খরা ঘোষণা করেছে এনভায়রনমেন্ট এজেন্সি; খামারে পানি উত্তোলনে নজরদারি বাড়বে।

Farmers Weekly১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ইউরোপে কীটনাশকের খালি প্লাস্টিক পাত্র সংগ্রহ ৭১ শতাংশে, পুনর্ব্যবহার ৯২ শতাংশ

ক্রপলাইফ ইউরোপ জানিয়েছে, ইইউর ২৪টি দেশে এখন কীটনাশকের খালি পাত্র সংগ্রহের ব্যবস্থা চালু; প্লাস্টিক পাত্র সংগ্রহের হার ৬৫ থেকে বেড়ে ৭১ শতাংশ, সংগৃহীতের ৯২ শতাংশের বেশি পুনর্ব্যবহারে যায়।

গ্লোবাল এগ্রিকালচার১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

কম কার্বনের ধান চাষ ও এডব্লিউডি সেচ নিয়ে জাপানের জিরকাস ও ইরির নতুন চুক্তি

টোকিওতে ১৩ অক্টোবর সই হওয়া চুক্তিতে ধানের মাটির অণুজীব ও জৈব নাইট্রোজেন সংবন্ধন এবং পর্যায়ক্রমে ভেজানো-শুকানো সেচে মিথেন ও পানির ব্যবহার নিয়ে গবেষণা করবে জিরকাস ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট।

গ্লোবাল এগ্রিকালচার১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)