সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চাঁদপুরে ইলিশ ধরার সময় কৃষি ব্যাংকের এজিএম আটক

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (৩ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার (৩ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ সুপার জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি জেলে নৌকায় ৭ জনকে আটক করা হয়। ওই নৌকা থেকে চাঁদপুর কৃষি ব্যাংক শাখার এজিএম কাইয়ুম খানকে আটক করা হয়। এছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।

এদিকে ২২ দিনের অভিযান প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রেসবিফ্রিং করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি জানান, ২২ দিনের অভিযানে ৩৪৬ জেলে গ্রেফতার, ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছসহ ১১৪টি নৌকা জব্দ করা হয়। এছাড়া ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে আবার মাছ শিকার শুরু হবে। এরইমধ্যে নদীতে নামতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন জেলেরা।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)