সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৭%বাতাস ৮ কিমি/ঘ

মৌচাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাগুরার যুবক

মাগুরা জেলা সদরের শিক্ষিত যুবক জহিরুল ইসলাম পিয়া পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মৌচাষের মাধ্যমে। কর্মসংস্থানের নতুন সম্ভাবনা খুঁজতে তিনি মৌচাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে সফলভাবে মৌচাষ করে নিজের ভাগ্য বদলের পথে এগিয়ে চলেছেন।

মাগুরা জেলা সদরের শিক্ষিত যুবক জহিরুল ইসলাম পিয়া পারিবারিক অর্থনৈতিক অসচ্ছলতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মৌচাষের মাধ্যমে। কর্মসংস্থানের নতুন সম্ভাবনা খুঁজতে তিনি মৌচাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে সফলভাবে মৌচাষ করে নিজের ভাগ্য বদলের পথে এগিয়ে চলেছেন।

ইছাখাদা হাজরাপুর ইউনিয়নে লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে ব্যপক সফলতা পাচ্ছেন চাষিরা। অর্থনৈতিক সংকট পেরিয়ে মৌচাষে স্বপ্ন বুনছেন জহিরুল ইসলাম পিয়া, লিচু মৌসুমে ৩৫ মণ মধু সংগ্রহের লক্ষ্য। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ১৩০টি মৌচাক, বিশেষ করে লিচুর মৌসুমকে কেন্দ্র করে তিনি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। চলতি লিচু মৌসুমে এসব মৌচাক থেকে প্রায় ৩৫ মণ মধু সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

জহিরুল ইসলাম পিয়া জানান, পরিবারের আর্থিক সংকট তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। মৌচাষের প্রশিক্ষণ নেওয়ার পর তিনি অল্প পুঁজি নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে মৌচাকের সংখ্যা বাড়িয়ে এখন ১৩০টিতে উন্নীত করেছেন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া পেলে এ বছর ভালো ফলনের আশা করছেন তিনি।

তিনি আশা করছেন, তার এই উদ্যোগ অন্য শিক্ষিত বেকার যুবকদেরও মৌচাষে আগ্রহী করে তুলবে এবং গ্রামে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করবে।

উপসহকারী কৃষি অফিসার প্রণব কুমার রায় বলেন, মৌচাষ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কম খরচে শুরু করা যায় এবং কৃষির পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে।

এমএমআইজে/জেএস/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ব্রাজিলের আমাজনে বন উজাড় ১৯৮৮ সালের পর সর্বনিম্ন, এক বছরে কমেছে ৪২ শতাংশ

ব্রাজিলের সরকারি স্যাটেলাইট-ব্যবস্থা প্রোদেসের হিসাবে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আমাজনে ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার বন উজাড় হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪২ শতাংশ কম এবং ১৯৮৮ সালে রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

নয়া দিগন্ত১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সুন্দরবনের কাঁকড়ায় প্লাস্টিক কণা, পশুর নদের মাছে মাত্রাতিরিক্ত সিসা ও ক্যাডমিয়াম

দুটি গবেষণায় সুন্দরবনের নদীর পানি ও পলিতে মাত্রাতিরিক্ত প্লাস্টিক কণা, শিলা কাঁকড়ার ফুলকা ও অন্ত্রে প্লাস্টিক এবং পশুর নদের পারশে, দাঁতিনা ও বাটা মাছে সহনীয় মাত্রার কয়েক গুণ সিসা, নিকেল ও ক্যাডমিয়াম পাওয়া গেছে।

সমকাল১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সেন্টমার্টিনে ১১ মাসে ১৫০ টন বর্জ্য সংগ্রহ, পর্যটন মৌসুমের আগেই শেষ হচ্ছে প্রকল্প

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ব্র্যাকের প্রকল্পে সেন্টমার্টিনে ১১ মাসে প্রায় ১৫০ টন বর্জ্য সংগ্রহ হয়েছে, পচনশীল বর্জ্যে কম্পোস্ট হচ্ছে; কিন্তু প্রথম পর্যায়ের মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ায় কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা।

সমকাল১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)