সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৭%বাতাস ৮ কিমি/ঘ

শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দুষলেন মন্ত্রী

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হচ্ছে। এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হচ্ছে। এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। তবে হাসপাতাল ও পানি পরিশোধন কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোডি এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দায়ী করেছেন। তিনি বলেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে আসায় সিস্টেমে ভারসাম্যহীনতা তৈরি হয়।

আরও পড়ুন>>

এদিকে, সিলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) জানিয়েছে, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রী বলেন, প্রকৌশলীরা সমস্যার সমাধানের চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করবেন।

সিইবি আরও বলেছে, আমরা দ্রুততম সময়ে পুরো দেশের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানকার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটর বা ইনভার্টারের মাধ্যমে আপাতত কাজ চালানোর চেষ্টা করছে।

২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময়ও দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল।

সূত্র: বিবিসিকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

ব্রাজিলের আমাজনে বন উজাড় ১৯৮৮ সালের পর সর্বনিম্ন, এক বছরে কমেছে ৪২ শতাংশ

ব্রাজিলের সরকারি স্যাটেলাইট-ব্যবস্থা প্রোদেসের হিসাবে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আমাজনে ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার বন উজাড় হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪২ শতাংশ কম এবং ১৯৮৮ সালে রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

নয়া দিগন্ত১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সুন্দরবনের কাঁকড়ায় প্লাস্টিক কণা, পশুর নদের মাছে মাত্রাতিরিক্ত সিসা ও ক্যাডমিয়াম

দুটি গবেষণায় সুন্দরবনের নদীর পানি ও পলিতে মাত্রাতিরিক্ত প্লাস্টিক কণা, শিলা কাঁকড়ার ফুলকা ও অন্ত্রে প্লাস্টিক এবং পশুর নদের পারশে, দাঁতিনা ও বাটা মাছে সহনীয় মাত্রার কয়েক গুণ সিসা, নিকেল ও ক্যাডমিয়াম পাওয়া গেছে।

সমকাল১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সেন্টমার্টিনে ১১ মাসে ১৫০ টন বর্জ্য সংগ্রহ, পর্যটন মৌসুমের আগেই শেষ হচ্ছে প্রকল্প

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ব্র্যাকের প্রকল্পে সেন্টমার্টিনে ১১ মাসে প্রায় ১৫০ টন বর্জ্য সংগ্রহ হয়েছে, পচনশীল বর্জ্যে কম্পোস্ট হচ্ছে; কিন্তু প্রথম পর্যায়ের মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ায় কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা।

সমকাল১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)