সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাওরেও এক মাস মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে

সমুদ্র এবং নদীর মতো হাওরেও বছরের একটি নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে সরকার।

সমুদ্র এবং নদীর মতো হাওরেও বছরের একটি নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এজন্য গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

'প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০'-এ দেওয়া ক্ষমতাবলে সরকার 'প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫'-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। বিধিমালায় নতুন একটি বিধি সংযোজন করা হয়েছে।

বিধিমালা সংশোধনের প্রাক-প্রস্তাবে বলা হয়েছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওরগুলোতে প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সংশোধনী সম্পর্কে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। সরকার তা প্রয়োজনে বিবেচনা করবে।

উল্লেখিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি বা পরামর্শ না পাওয়া গেলে সংশোধনী চূড়ান্ত বলে গণ্য হবে।

আরএমএম/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)