সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঘুমন্ত নারীকে সাপের কামড়, প্রাণ গেলো হাসপাতালে

চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।

আহসান আলী বলেন, 'রাতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। সাপটি আমিও দেখি। পরে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করি। আজ দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, 'রাতে কোনো একসময় ওই নারীকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। দাফন হবে।'

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

হুসাইন মালিক/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)