সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

স্কুলের খাবারে মিললো সাপ, খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার এ ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, খাবারে সাপ পাওয়া গেছে শুনে বমি করতে শুরু করে শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়ে অনেকে। পরে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

জানা গেছে, সোমবার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিডি ডে মিল বিতরণ চলছিল। তখনই ডালের বালতিতে পাওয়া যায় একটি মৃত সাপ। সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

ব্লক উন্নয়ন কর্মকর্তা দিপাঞ্জন জানা বলেন, স্কুলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা, এমন অভিযোগ করেছেন তাদের অভিভাবক ও গ্রামবাসীরা।

তিনি আরও জানান, জেলা পরিদর্শককে জানানো হয়েছে ঘটনাটি। তিনি ১০ জানুয়ারি স্কুল পরিদর্শন করবেন।

এদিকে, পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনা জানাজানির পর স্কুলে ছুটে যান অভিভাবক ও গ্রামবাসীরা। ক্ষুব্ধ লোকজন এসময় ভাঙচুরও চালান স্কুলটিতে।

সূত্র: এনডিটিভি

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)